আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠিত বিএনপির এক নির্বাচনি প্রচারণামূলক পথসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘এ মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যাদের নারীদের স্বাবলম্বী করার সুপরিকল্পিত কর্মসূচি রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের জন্য নির্দিষ্ট পরিকল্পনাও বিএনপির রয়েছে।’
তিনি দাবি করেন, ‘বিএনপি বর্তমানে একমাত্র দল, যাদের দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই দলটি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে প্রস্তুত।’
আরও পড়ুন:
আগামী ১২ তারিখের নির্বাচনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘এ নির্বাচন ১৯৭১ ও ২০২৪–এর শহিদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার নির্বাচন। যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে, ১২ তারিখে জনগণ যেন সেই দলকেই নির্বাচিত করে।’
নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘কিছু ব্যক্তি নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে এবং তারা সরল মা–বোনদের এনআইডি ও বিকাশ নম্বর নিয়ে প্রতারণার চেষ্টা চালাচ্ছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।’
তারেক রহমান বলেন, ‘বিএনপি বায়বীয় প্রতিশ্রুতি দেয় না। আমাদের প্রতিশ্রুতি বাস্তবসম্মত, সুপরিকল্পিত এবং জনগণের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত।’





