আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচনি প্রচারণার শেষ দিনে পল্লবীর বিভিন্ন এলাকায় জনসংযোগকালে এখন টেলিভিশনের সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ভোটের দিন নিরাপত্তাজনিত কোনো শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ভোট নাগরিক অধিকার, এ ভোট যেন স্বাধীনতাবিরোধী ও নারীদের অবমাননাকারীদের হাতে না যায়।’
আরও পড়ুন:
এছাড়া ধানের শীষে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেয়ার জন্য আহ্বানও জানান তিনি। মিরপুর-১২ নম্বর ‘সি’ ব্লক থেকে শুরু হওয়া গণমিছিলে লক্ষাধিক মানুষের অংশগ্রহণে পুরো এলাকা প্রদক্ষিণ করা হয়।
পথে সাধারণ মানুষের শুভেচ্ছার জবাব দেন বিএনপির এ প্রার্থী। দীর্ঘ প্রচারণায় জনসমর্থনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচিত হলে পল্লবী ও রূপনগরের জন্য নেয়া পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’





