নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘মির্জা আব্বাস যদি চাঁদাবাজি বন্ধ করেন, তবেই তার সঙ্গে বুক মেলাবো। যুবদল নেতা নয়নহ সব চাঁদাবাজদের নিয়ে মির্জা আব্বাস নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন।’
এসময় বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আছে কেবল বিএনপি ফিল্ড।’
তিনি বলেন, ‘তারেক রহমান যে বলেছেন তার প্ল্যান আছে, তার প্ল্যান কী? বেশিরভাগ আসনে সন্ত্রাসী, চাঁদাবাজদের মনোনয়ন দিয়ে প্ল্যান বাস্তবায়ন করছেন তিনি।’
আরও পড়ুন:
তারেক রহমানকে একজন ‘কাগুজে বাঘ’ উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি গণঅভ্যুত্থানের পর কেন দেশে আসেনি? কার সঙ্গে সমঝোতা করে তিনি দেশে এলেন?’
তার ভাষায়, ‘ঢাকা-৮ আসনে যিনি এমপি হবেন, তিনি হবেন জনতার। আমি একদম মাটির মানুষ। গণঅভ্যুত্থানের পর আপনারা আমাকে দেখেছেন, এমপি হলেও দেখবেন। আমার মধ্যে কোনো প্যাঁচ নেই।’




 weapon at Eglin Air Force Base, Florida-320x167.webp)
