
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান
নারী এশিয়ান কাপের ২য় সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠেছে জাপান। আজ (বুধবার, ১৮ মার্চ) বিকেলে অস্ট্রেলিয়ার সিডনি স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। ফাইনালে জাপানের প্রতিপক্ষ স্বাগতিক অস্ট্রেলিয়া।

এশিয়ান কাপের মিশন শেষ করে দেশে ফিরলো বাংলাদেশ নারী ফুটবল দল
অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল (মঙ্গলবার, ১০ মার্চ) দিবাগত মধ্যরাতে ঢাকায় পৌঁছায় ঋতুপর্ণা-মনিকারা।

কম সুযোগ-সুবিধা নিয়েও এশিয়ান কাপে লড়েছে বাংলাদেশের মেয়েরা: এমিলি
নারী এশিয়ান কাপে খেলা ১২টি দেশের ফুটবলারদের মধ্যে সবচেয়ে কম সুযোগ-সুবিধা পাওয়া দল বাংলাদেশ। যে সুযোগ আর প্রস্তুতি নিয়ে বৈশ্বিক এ আসরে গেছে দেশের মেয়েরা, তাতে পারফরম্যান্স নিয়ে খুশি সবাই। এমনটাই জানিয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। সুযোগ-সুবিধা ও সঠিক পরিকল্পনা পেলে আগামীতে বৈশ্বিক আসরগুলোতে সফলতা এনে দেবে ঋতুপর্ণা-আফঈদারা।

নারী এশিয়ান কাপ: শেষ ম্যাচ হেরে দেশের পথে ঋতুপর্ণারা
নারী এশিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে হেরে আজ (মঙ্গলবার, ১০ মার্চ) সকালে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন ঋতুপর্ণারা। পার্থ সময় সকাল সাড়ে নয়টায় থাই এয়ারওয়েজে বাংলাদেশ দল ব্যাংককের উদ্দেশ্যে রওনা হয়।

উজবেকিস্তানের কাছে হেরে এশিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশের
নারী এশিয়ান কাপে উজবেকিস্তানের কাছে ৪-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই হারে টেবিলের তলানীতে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন আফইদা-ঋতুপর্ণারা।

ভাগ্য নির্ধারণী ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
নারী এশিয়ান কাপ
নারী এশিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে আজ (সোমবার, ৯ মার্চ) দুপুরে মাঠে নামবে বাংলাদেশ। চীন ও উত্তর কোরিয়ার কাছে হারলেও, এখনো কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।

এশিয়ান কাপের প্রস্ততি: সিডনিতে শুরু নারীদের আনুষ্ঠানিক অনুশীলন
নারী এশিয়ান কাপের প্রস্ততি নিতে, অস্ট্রেলিয়ার সিডনিতে আনুষ্ঠানিক অনুশীলন করেছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। ঘাম ঝরিয়েছেন এশিয়ান ফুটবল কাউন্সিল-এএফসির নির্ধারিত মাঠে। আর তাতে বেশ ফুরফুরে মেজাজেই আফঈদারা। আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পেরেছেন ভালোভাবেই, পাশাপাশি দলে নেই ইনজুরির শঙ্কাও।

থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের নারীদের প্রথম ম্যাচ আজ
থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার আগে দ্বিতীয় দিনের মতো নিজেদের অনুশীলন সেরেছে টিম বাংলাদেশ। থনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল ট্রেনিং সেন্টারে আজ (শুক্রবার, ২৪ অক্টোবর) থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৪টায়।

অনূর্ধ্ব ১৭ নারী এশিয়ান কাপ: কাল জর্ডানের উদ্দেশ্যে রওনা দেবে দল
অনূর্ধ্ব ১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে আগামীকাল (রোববার, ৫ অক্টোবর) জর্ডানের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। গ্রুপ পর্বের সেরা দল আগামী বছর চীনে হতে যাওয়া প্রতিযোগিতাটির মূলপর্বে খেলবে।

নারী এশিয়ান কাপ: এখনও শুরু হয়নি আফঈদাদের বিশেষ ক্যাম্প
আসন্ন বছরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় নারী এশিয়ান কাপকে সামনে রেখে ১৫ সেপ্টেম্বর থেকে ক্যাম্প শুরুর কথা ছিল বাফুফের। তবে নির্দিষ্ট সময় পার হলেও এখনও বিশেষ ক্যাম্প শুরু হয়নি আফঈদা, সাগরিকাদের। এরই মধ্যে ছুটি কাটিয়ে দেশে এসেছে কোচ পিটার বাটলার।

নারী এশিয়ান কাপ: পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে শীর্ষে বাংলাদেশ
অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে পূর্ব তিমুরকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। ম্যাচে হ্যাট্রিক গোল পেয়েছেন শ্রী মতি তৃষ্ণা। এ জয়ে গ্রুপ এইচে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে বাংলাদেশের মেয়েরা।

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইয়ে লাওসকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ
অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইয়ে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। জোড়া গোল করেছেন সাগরিকা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে আফঈদারা।