
সুপ্রিম কোর্টের রায় উপেক্ষা করে দিল্লিতে ধরপাকড়
সুপ্রিম কোর্টের রায় উপেক্ষা করেই, ভারতে নয়াদিল্লিতে ব্যাপক ধরপাকড় অব্যাহত। গতকাল (রোববার, ১১ অক্টোবর) ও আটক করা হয়েছে প্রায় ৭০০ বিক্ষোভকারীকে।

কে এই ধ্রুব রাঠি?
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে আয়োজিত এক বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে নতুন করে ব্যাপক আলোচনায় এসেছেন জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠি (Dhruv Rathee in Bengaluru Protest)। ককরোচ জনতা পার্টির (CJP) ব্যানারে আয়োজিত ওই কর্মসূচিতে তার সরাসরি উপস্থিতি তরুণ প্রজন্মের মধ্যে তীব্র উদ্দীপনার সৃষ্টি করে (Who is Dhruv Rathee News)।

ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে দিল্লি পুলিশ
ভারতের দিল্লিতে ককরোচ জানতা পার্টির (সিজেপি) আন্দোলনের আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে তার গুরুগ্রামের সেক্টর ৫৬-এ অবস্থিত বাসা থেকে দিল্লি পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

সিজেপি’র বিক্ষোভে দিল্লিতে ২৩ হাজার নিরাপত্তাকর্মী
সিইসি’র পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন। আগামীকালের (শনিবার, ১০ অক্টোবর) কর্মসূচি মাথায় রেখে নামানো হয়েছে ২৩ হাজার নিরাপত্তা কর্মী। সামাজিক মাধ্যমে কড়া নজরদারি, রাখা হচ্ছে কল রেকর্ড। এদিকে পার্টির মুখপাত্রকে আটকের পর সিজেপি’র অভিযোগ, ১০ অক্টোবরের সমাবেশের আগে ১০ হাজারেরও বেশি কর্মী সমর্থককে গেপ্তার করা হয়েছে। আর ইন্ডিয়া ব্লক থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বার্তা, সংবিধান-লোকতন্ত্র-বাকস্বাধীনতার রক্ষার লড়াই শুরু হয়ে গেছে।

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে ফের উত্তাল দিল্লি-মুম্বাই
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে ফের উত্তাল দিল্লি ও মুম্বাই। যন্তর-মন্তরে বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের ডাকে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। আটক করা হয়েছে অন্তত ৫০০ নেতাকর্মীকে। জারি করা হয়েছে ১৬৩ ধারা। কমিয়ে দেয়া হয়েছে যন্তর-মন্তরের আশেপাশের এলাকার ইন্টারনেটের গতিও। নিরাপত্তার কারণে দিল্লির ১১টি মেট্রো স্টেশন সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে, মুম্বাইয়ের শিবাজি পার্কে সিজেপির 'জেলে ভরো' কর্মসূচিতে যোগ দিতে জড়ো হচ্ছেন কর্মীরা।

দিল্লিতে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য; ঢাকার ক্ষোভ প্রকাশ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে সরাসরি আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেয়ায় বাংলাদেশ সরকার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

মোদি সরকার-সিজেপি বৈঠক: অনড় অবস্থানে দু’পক্ষ, শনিবার ফের আলোচনার সিদ্ধান্ত
জাতীয় পর্যায়ের বিভিন্ন পাবলিক পরীক্ষায় ‘অনিয়ম ও কারচুপির’ অভিযোগে চলমান আন্দোলন এবং সৃষ্টি হওয়া রাজনৈতিক অচলাবস্থা নিরসনে নয়া দিল্লিতে সরকার ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দিল্লিতে আন্দোলন দমাতে শিক্ষার্থীদের ডাটা বিশ্লেষণ করছে পুলিশ
আন্দোলন দমাতে শিক্ষার্থীদের নজরদারিতে রাখাসহ তাদের মোবাইল ডাটা বিশ্লেষণ করছে পুলিশ। সরকারের দমন-পীড়নের অভিযোগের মধ্যেও ককরোচ জনতা পার্টির সমর্থনে এগিয়ে আসছে সাধারণ মানুষ। দেশের বিভিন্ন শহর থেকে তাদের জন্য বিনা পয়সায় পাঠানো হচ্ছে খাবার। নামে বেনামে আসা এসব খাবারের স্তূপ জমেছে। এমন অবস্থায় আর খাবার না পাঠানোর অনুরোধ জানায় ককরোচ পার্টি। এদিকে, তাদের সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন বলিউড সুপারস্টার সালমান খানসহ আরও অনেক অভিনেতা-অভিনেত্রী।

দিল্লির আবাসিক ভবনে অগ্নিকাণ্ড পরিকল্পিত
দিল্লির তুঘলকাবাদ এলাকার আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে তিন জনের মৃত্যুর ঘটনা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে এই তথ্য জানিয়েছে পুলিশ।

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ
ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠকে নিয়োগ দিয়েছে দেশটির সরকার। বর্তমানে তিনি ভাইস চিফ অব আর্মি স্টাফ (ভিসিওএএস) হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ৩০ জুন বিকেলে বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অবসরে গেলে তিনি তার স্থলাভিষিক্ত হবেন। দ্য হিন্দু প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড; চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশি নারীর মৃত্যু
ভারতের দক্ষিণ দিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। বুধবার ওই নারীর মৃত্যুর পর ভয়াবহ এই ট্র্যাজেডিতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩। একজন সরকারি কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দিল্লিতে হোটেলে অগ্নিকাণ্ড; অন্তত ২০ জনের মৃত্যু
ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেককে উদ্ধার করা হয়েছে। আজ (বুধবার, ৩ জুন) স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটের দিকে লেমন গ্রিন রেস্তোরাঁর বেসমেন্টে আগুন লাগে।