পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দের পদত্যাগ

আনন্দ বোস
আনন্দ বোস | ছবি: সংগৃহীত
0

পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস। তার পদত্যাগের পরেই অন্তর্বর্তী রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিকে।

দিল্লি থেকে নিজের পদত্যাগপত্র জমা দেন রাজ্যপাল আনন্দ বোস। রাজ্যপাল হিসেবে আনন্দ বোস বার বার বিতর্কে জড়িয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে বার বার সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল তার।

আনন্দ বোসের পদত্যাগের পরে আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, তার পদত্যাগের কারণ সম্পর্কে আমি এ মুহূর্তে অবগত নই।

আরও পড়ুন:

তিনি লেখেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপে (প্রাক্তন) রাজ্যপাল আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক ভূমিকা পালনের জন্য ইস্তফা দিয়ে থাকেন, তাহলে আমি অবাক হব না।

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যপালের পদে এ পরিবর্তনও তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

এর আগে এম কে স্ট্যালিনের সরকারের সঙ্গে একাধিকবার মতানৈক্য হয়েছে আর এন রবির। এমনকি তার বিরুদ্ধে আদালতে পর্যন্ত যায় তামিলনাড়ু সরকার।

এফএস