
পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের
ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। আজ (শনিবার, ২০ জুন) রাজধানীর মিরপুরে খাল পরিষ্কার কর্মসূচির অংশ হিসেবে পরিদর্শনে এসে এসব কথা জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম।

কোরবানির পশুর বর্জ্য অপসারণে প্রস্তুত ডিএনসিসির ১৬ হাজার কর্মী
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার কোরবানির পশু বর্জ্য অপসারণে প্রায় ১৬ হাজার কর্মী প্রস্তুত রাখা হয়েছে, যারা মাঠ পর্যায়ে বর্জ্য অপসারণে কাজ করবে। এছাড়াও থাকছে কেন্দ্রীয় ও জোনভিত্তিক সমন্বয় বা তদারক সেল।

‘শিশুদের টিকার আওতায় আনতে পুশ নোটিফিকেশন ও মোবাইল বার্তা পাঠানো হবে’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, টিকাদান কার্যক্রম সফল করতে মাঠপর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পেইনের পাশাপাশি বাসা-বাড়িতে প্রচারণা জোরদার করা হচ্ছে। মোবাইল এসএমএস ও পুশ নোটিফিকেশনের মাধ্যমে অভিভাবকদের কাছে টিকার তথ্য পৌঁছে দেয়ার পরিকল্পনাও রয়েছে। সমন্বিত এ উদ্যোগের ফলে কোনো শিশুই টিকার বাইরে থাকবে না।

২০০ হকার পেলো ‘কিউআর কোড’ যুক্ত স্মার্টকার্ড; স্ক্যান করলেই জানা যাবে ব্যবসাস্থল
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় প্রাথমিক পর্যায়ে প্রায় ২০০ হকারকে পুনর্বাসন করেছে সংস্থাটি। মিরপুর-১০ নম্বর এলাকার হকারদের মিরপুর-১৩ বিআরটিএ কার্যালয়ের বিপরীত পাশে এবং মিরপুর-১ এলাকার হকারদের গাবতলী কাঁচাবাজারে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী ফুটবলারদের ডিএনসিসির সংবর্ধনা
অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে সাফল্য পাওয়া তরুণ ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। অনুষ্ঠানে অনূর্ধ্ব ২০ ফুটবলারদের প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকার চেক ও ক্রেস্ট তুলে দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

মশক নিধনে ডিএনসিসির কর্মসূচি; ডেঙ্গু-চিকুনগুনিয়া মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি
পরিবর্তিত বাস্তবতায় মশক নিধনে সপ্তাহের নির্দিষ্ট দিনে কর্মসূচি চালাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। একইসঙ্গে ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান।

ঢাকার মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করা হবে: ডিএনসিসি প্রশাসক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ঢাকা শহরের মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করা হবে। এ বিষয়ে তিনি মশককর্মীদের সর্বোচ্চ আন্তরিকতা ও কমিটমেন্ট নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন।

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটিতে মশক নিধন কার্যক্রম শুরু
বর্ষাকে সামনে রেখে ডেঙ্গুর আবির্ভাব রুখতে মশক নিধন কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। যার অংশ হিসেবে রেসিডেন্সিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে আজ (শনিবার, ২৮ মার্চ) এ কার্যক্রমের উদ্বোধন করেছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন।

পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে চিন-মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

মশক নিয়ন্ত্রণে শনিবার থেকে ডিএনসিসির বিশেষ ক্যাম্পেইন শুরু
মশক নিয়ন্ত্রণে ‘শনিবারের অঙ্গীকার—বাসাবাড়ি করি পরিষ্কার’ শীর্ষক বিশেষ ক্যাম্পেইন শুরু করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগামীকাল (শনিবার, ১৩ মার্চ) থেকে এ অভিযান শুরু করতে চলেছে ডিএনসিসি।

তহবিল সংক্রান্ত বিভ্রান্তি নিয়ে ডিএনসিসি প্রশাসকের ব্যাখ্যা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তহবিল সংক্রান্ত বিষয়ে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বিষয়টি স্পষ্ট করেছেন।

জলাবদ্ধতা নিরসনে পর্যায়ক্রমে রাজধানীর খালগুলো পরিষ্কার করা হবে: আমিনুল হক
জলাবদ্ধতা নিরসনে পর্যায়ক্রমে রাজধানীর খালগুলো পরিষ্কার করা হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ (সোমবার, ২ মার্চ) মিরপুরের প্যারিস খাল পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।