Recent event
ড. আহসান এইচ মনসুর
ব্যাংক রেজল্যুশন ফান্ড গঠনে কাজ করছে বাংলাদেশ ব্যাংক: গভর্নর

ব্যাংক রেজল্যুশন ফান্ড গঠনে কাজ করছে বাংলাদেশ ব্যাংক: গভর্নর

ব্যাংক রেজল্যুশন ফান্ড গঠনে বাংলাদেশ ব্যাংক কাজ করছে বলে জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ (বুধবার, ২১ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের যৌথ আয়োজনে ‘ব্যাংকিং খাত: বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ’ শীর্ষক এক লোকবক্তৃতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। সেখানে বক্তব্য দেয়ার সময় এ কথা জানান তিনি।

ব্যাংক খাতের অস্থিরতা কাটলেও অর্থনীতি ঘুরে দাঁড়াতে সময় লাগবে: ড. আহসান এইচ মনসুর

ব্যাংক খাতের অস্থিরতা কাটলেও অর্থনীতি ঘুরে দাঁড়াতে সময় লাগবে: ড. আহসান এইচ মনসুর

ব্যাংক খাতের অস্থিরতা কাটছে, তবে অর্থনীতি ঘুরে দাঁড়াতে একটু সময় লাগবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ (সোমবার, ৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও এ পরিকল্পনা কমিশনের এনইসি কনফারেন্স রুমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে বাংলাদেশ প্রোগ্রেজ (অগ্রগতি) রিপোর্ট ২০২৫ শীর্ষক ইউনিসেফ আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আগামী সপ্তাহ থেকে শুরু হবে: গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আগামী সপ্তাহ থেকে শুরু হবে: গভর্নর

ইসলামী ধারার পাঁচ ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আগামী সপ্তাহ থেকে শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ (শনিবার, ২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর একটি হোটেলে বণিক বার্তা আয়োজিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে: গভর্নর

দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে: গভর্নর

দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ (শনিবার, ৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের বাসাইল ওয়াটার গার্ডেন রিসোর্টের হলরুমে এমএফআই- ব্যাংক লিংকেজ বিষয়ে আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শরিয়াভিত্তিক পাঁচ ব্যাংকের বোর্ড ভেঙে দিলো বাংলাদেশ ব্যাংক

শরিয়াভিত্তিক পাঁচ ব্যাংকের বোর্ড ভেঙে দিলো বাংলাদেশ ব্যাংক

শরিয়াভিত্তিক দুর্বল পাঁচ ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ব্যাংকগুলোকে একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগল পে

দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগল পে

সিটি ব্যাংক, মাস্টার কার্ড ও ভিসার যৌথ উদ্যোগে প্রথমবারের মত দেশে গুগল পে'র কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ (মঙ্গলবার, ২৪ জুন) কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশের নীচে আসবে: গভর্নর

সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশের নীচে আসবে: গভর্নর

আগামী সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশের নীচে নেমে আসবে বলে প্রত্যাশা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ (মঙ্গলবার, ৩ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে গভর্নর তার এ প্রত্যাশার কথা জানান। একইসঙ্গে মূল্যস্ফীতি কমলে সুদের হার কমানো হবে বলেও জানান তিনি।

জুন-জুলাইয়ে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামার আশাবাদ গভর্নরের

জুন-জুলাইয়ে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামার আশাবাদ গভর্নরের

আগামী জুন-জুলাইয়ে মূল্যস্ফীতি সাত শতাংশে নেমে আসার আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ (বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যরা তার কার্যালয়ে সাক্ষাৎ করতে আসলে তিনি এ কথা বলেন।

দ্রুত নির্বাচনী রোডম্যাপ আসলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে : পররাষ্ট্র উপদেষ্টা

দ্রুত নির্বাচনী রোডম্যাপ আসলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে : পররাষ্ট্র উপদেষ্টা

খুব দ্রুতই একটি নির্বাচনী রোডম্যাপ আসবে যাতে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে, একইসাথে বিনিয়োগ আরও বাড়বে বলে আশাবাদ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ (শনিবার, ১১ জানুয়ারি) সকালে রাজধানীতে 'ব্র্যান্ডিং বাংলাদেশ' শীর্ষক ব্যাংকিং রেমিট্যান্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর দাবি করেন, দেশ থেকে অর্থ পাচার বন্ধ হয়েছে।

দ্রুত সময়ে তারল্য সংকট দূর হবে বলে মনে করছেন গভর্নর

দ্রুত সময়ে তারল্য সংকট দূর হবে বলে মনে করছেন গভর্নর

স্বল্প সময়ের মধ্যে তারল্য সমস্যার সমাধান হবে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এছাড়া দুর্বল ব্যাংকের ব্যবস্থাপনা সংকট নিরসনের পাশাপাশি দ্রুত সমাধানের তাগিদ দিয়েছেন তিনি।

তিনদিনে ফেরত দেয়ার আশ্বাসে তারুল্য ঋণ দিতে ইতিবাচক সাড়া

তিনদিনে ফেরত দেয়ার আশ্বাসে তারুল্য ঋণ দিতে ইতিবাচক সাড়া

দুর্বল ও তারল্য ঘাটতিতে থাকা ব্যাংকগুলোকে ঋণদাতা ব্যাংক চাইলে তিনদিনে ফেরত দেয়ার আশ্বাসে ঋণ পেতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান।

কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব বন্ধ হবে না: গভর্নর

কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব বন্ধ হবে না: গভর্নর

প্রায় দেউলিয়া অবস্থায় থাকা ১০টি ব্যাংককে ফেরানোর চেষ্টা চলছে। তবুও আমানতকারীদের অর্থের নিরাপত্তায় ডিপোজিট ইন্স্যুরেন্স ১ লাখ থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করেছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সংবাদ সম্মেলনে জানান, রিভিউ করা হবে আগের নেয়া নীতি, বন্ধ করা হবে না কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব।