ঈদযাত্রার আগে পশ্চিমাঞ্চলের ট্রেনে অগ্রিম টিকিট বিক্রিতে হিট ২১ লাখ

ট্রেন
ট্রেন | ছবি: সংগৃহীত
0

ঈদযাত্রাকে সামনে রেখে মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। প্রথম এক ঘণ্টায় আগামী ১৩ মার্চের টিকিটের জন্য হিট পড়েছে ২১ লাখ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ সাজেদুল ইসলাম।

তিনি জানান, যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে স্টেশন থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গেলবারের ভোগান্তি ও ত্রুটি বিশ্লেষণ করে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন:

এদিকে, কালোবাজারি চক্রকে বিশেষ নজরদারিতে রেখে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন রেলওয়ের ঢাকা বিভাগীয় রেলওয়ে ম্যানেজার এবিএম কামরুজ্জামান।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘মোবাইল মনিটরিং জোরদার করে কালোবাজারি বন্ধে কাজ চলছে। দুপুর দুইটা থেকে অনলাইনেই পাওয়া যাবে একই দিনের পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট।’

এফএস