.
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট কাটলো ভারত। নিজেদের মাটিতে প্রথমে ব্যাট করে ইংলিশদের জন্য ২৫৪ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল ভারত। শ্বাসরুদ্ধকর ম্যাচ শেষে ৭ রানে জিতে ফাইনাল নিশ্চিত করলো টিম ইন্ডিয়া।
ভারতের ২৫৩ রানের জবাবে মাঠে নেমে ইংল্যান্ড ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে জ্যাকব বেথেল ৪৮ বলে ১০৫ রানের বড় স্কোর পান।
এর আগে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারত ২৫৩ রানের বিশাল সংগ্রহ পায়। দলের হয়ে সর্বোচ্চ ৪২ বলে ৮৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন সানজু স্যামসন।