পাবনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

পাবনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
পাবনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত | ছবি : সংগৃহীত
0

শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় পাবনাতেও পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে আজ (বুধবার, ৫ আগস্ট) সকাল সাড়ে ৭টায় পাবনা জেলা পরিষদের সামনে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি।

এসময় জুলাই শহীদদের স্মরণে পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, জেলা প্রশাসন আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশ্রাফসহ জেলার সকল সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনে পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে।

আরও পড়ুন:

শ্রদ্ধা অর্পণ শেষে জুলাই শহিদ যোদ্ধা ও দেশ জাতির উদ্দেশ্যে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে জুলাই শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার অনুষ্ঠিত হবে।

এফএস