আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) সকালে রায়েরবাজার গণকবরস্থানে জুলাই শহিদদের জন্য দোয়া করার সময় এমন দাবি করেন তিনি।
এসময় শিবির সভাপতি বলেন, ‘জুলাই গণহত্যা মামলায় যাদের রায় কার্যকর করা সম্ভব নয়, তাদের মামলার রায় আগে দিয়ে জাতির সাথে প্রতারণার চেষ্টা করা হচ্ছে। তবে ছাত্রসমাজ সজাগ থাকলে দেশে আর ফ্যাসিবাদ ফিরতে পারবে না।’
দোয়া অনুষ্ঠানে শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ও ডাকসু জিএস এস এম ফরহাদের নেতৃত্বে একটি দল উপস্থিত ছিলো। এসময় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।





