গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন | ছবি: সংগৃহীত
0

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা এবং দেশের অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার অঙ্গীকার করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ (বুধবার, ৫ আগস্ট) সকাল ১০টার দিকে বরিশাল নগরীর আমতলা মোড়ে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘যে শহিদদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, যে শহিদদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদকে হটিয়েছি; সেই শহিদদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠার জন্য দেশের অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ থাকব।’

তিনি বলেন, ‘গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সরকারের পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন।’ এসময় তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

এর আগে, জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী। এসময় বরিশালের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপারসহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও শ্রদ্ধা নিবেদন করেন।

ইএ