আজ (বুধবার, ৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জুলাই গণঅভ্যুত্থানের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান।
চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, ‘বিজয় বিপ্লবের লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হতে চাই না। তরুণদের স্বপ্ন যেন আর না পদধূলিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বর্ষা বিপ্লবকে আমরা হৃদয়ে ধারণ করবো।’
আরও পড়ুন:
হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেন, ‘যেকোনো জাতীয় সংকটে আমাদের একতাবদ্ধ হয়ে লড়তে হবে। ভবিষ্যতে যাতে আর কেউ ফ্যাসিস্ট হতে না পারে সেদিকে আমাদের সজাগ থাকতে হবে।’
বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের লড়তে হবে।’
এসময় তিনি জুলাই শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানে এনসিপির শীর্ষস্থানীয় নেতৃত্ব, আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহসহ বক্তারা প্রত্যেকেই সব মতপার্থক্য নির্বিশেষে পরিবর্তিত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।




