জমি
রডে কর, গেইন ট্যাক্সে বাড়তি বোঝা; আকাশছোঁয়া হতে পারে ফ্ল্যাটের দাম

রডে কর, গেইন ট্যাক্সে বাড়তি বোঝা; আকাশছোঁয়া হতে পারে ফ্ল্যাটের দাম

প্রস্তাবিত বাজেটে রডসহ নির্মাণসামগ্রীর ওপর নতুন করারোপের প্রস্তাবনা পাস হলে মধ্যবিত্তের ভবন মালিক হবার স্বপ্ন হবে রীতিমতো বিলাসিতা। এমন শঙ্কা ভূমি মালিক ও আবাসন ব্যবসায়ীদের। তারা মনে করছেন, ভবন নির্মাণের ক্ষেত্রে জমির মালিকের প্রাপ্ত ফ্ল্যাটের ওপর নতুন করে ১৫ শতাংশ গেইন ট্যাক্স আরোপের সিদ্ধান্তেও ফ্ল্যাটের দাম হবে আকাশচুম্বী। একদিকে নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধির চোখ রাঙানি, অন্যদিকে গেইন ট্যাক্সের নামে দ্বিগুণ করারোপে মধ্যবিত্তের জীবন পার হবে ভাড়াটিয়া হিসেবে--এমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা।

ব্যক্তিগত জমিতে বিদ্যালয়ের সীমানাপ্রাচীর; দুই বছর পর গোপন সমঝোতার অভিযোগ

ব্যক্তিগত জমিতে বিদ্যালয়ের সীমানাপ্রাচীর; দুই বছর পর গোপন সমঝোতার অভিযোগ

বিদ্যালয়ের নিরাপত্তা ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ২০২৪ সালে নির্মাণ করা হয় সীমানাপ্রাচীর। তবে প্রাচীর নির্মাণের সময় আইল সোজা করতে ব্যক্তি মালিকানাধীন প্রায় ১২ থেকে ১৩ শতাংশ জমি প্রাচীরের ভেতরে রেখেই নির্মাণকাজ সম্পন্ন করা হয়। অভিযোগ রয়েছে, জমির মালিক পক্ষের একজনকে বিদ্যালয়ে দপ্তরি পদে চাকরি দেয়ার আশ্বাসের ভিত্তিতেই এ সমঝোতা হয়েছিলো। রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মুরারীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘিরে সৃষ্টি হয়েছে এমনই আলোচনা-সমালোচনা।

জমি কেনার আগে দাগ-খতিয়ান যাচাই করবেন যেভাবে

জমি কেনার আগে দাগ-খতিয়ান যাচাই করবেন যেভাবে

জমি কেনাবেচা বা মালিকানা সত্বের ক্ষেত্রে দাগ নম্বর (Dag Number) এবং খতিয়ান (Khatiyan) সম্পর্কে সঠিক জ্ঞান থাকা অত্যন্ত আবশ্যক। অনেক সময় সঠিক তথ্যের অভাবে সাধারণ মানুষ জমি কিনেও মালিকানা হারান বা দীর্ঘমেয়াদী আইনি জটিলতায় পড়েন। জমির এই মৌলিক বিষয়গুলো যা জানা জরুরি।

দলিল, রেকর্ড নাকি দখল: আইনের চোখে জমির আসল মালিক কে?

দলিল, রেকর্ড নাকি দখল: আইনের চোখে জমির আসল মালিক কে?

বাংলাদেশে ভূমি আইন (Land Law) এবং মালিকানা নিয়ে প্রচলিত বিতর্কের অবসান ঘটাতে আইনের সুনির্দিষ্ট ব্যাখ্যা জানা জরুরি। জমি কেনা-বেচা বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির মালিকানা প্রমাণের ক্ষেত্রে তিনটি প্রধান স্তম্ভ কাজ করে। তবে কোনটি কার চেয়ে বেশি শক্তিশালী, তা নির্ভর করে পরিস্থিতির ওপর।

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে নোয়াখালীর ভূমিহীনদের মানববন্ধন

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে নোয়াখালীর ভূমিহীনদের মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচরে অনুপস্থিত ব্যক্তিদের নামে দেয়া খাস জমির বন্দোবস্ত বাতিল করে সেখানে দীর্ঘদিন ধরে বসবাসরত ভূমিহীনদের নামে বন্দোবস্ত দেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ১৭ জানুয়ারি) দুপুরে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর উরিয়া গ্রামে এ কর্মসূচি পালন করেন স্থানীয় ভূমিহীনরা। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

চাহিদার তুলনায় দেশে চিনি উৎপাদনে ঘাটতি, লোকসানে বন্ধ রাষ্ট্রায়ত্ত ৬ মিল

চাহিদার তুলনায় দেশে চিনি উৎপাদনে ঘাটতি, লোকসানে বন্ধ রাষ্ট্রায়ত্ত ৬ মিল

দেশে চিনির উৎপাদন চাহিদার তুলনায় এক থেকে দেড় ভাগ। দিন দিন চিনির উৎপাদন কমে যাওয়ায় পুরোপুরি বিদেশ নির্ভর হয়ে উঠছে এই শিল্পখাত। অন্যদিকে টানা লোকসানে বন্ধ হয়েছে রাষ্ট্রায়ত্ত ছয়টি চিনিকল। শুধুমাত্র ২০২৩-২৪ অর্থবছরে চিনিকলগুলোর লোকসান ছিল ৫৫৬ কোটি ৩৬ লাখ টাকা।

কুড়িগ্রামে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩

কুড়িগ্রামে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ নিহত হয়েছেন তিনজন। আজ (রোববার, ৩০ নভেম্বর) দুপুরে জেলার নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারী গ্রামে এ ঘটনা ঘটে।

সাতক্ষীরায় দালাল চক্রের খপ্পরে পড়ে নিঃস্ব ১৫ পরিবার

সাতক্ষীরায় দালাল চক্রের খপ্পরে পড়ে নিঃস্ব ১৫ পরিবার

সাতক্ষীরায় কর্মসংস্থান সংকট নতুন কিছু নয়। সুন্দরবন সংলগ্ন এ অঞ্চলের হাজারো যুবক প্রতি বছর পাড়ি জমান বিদেশে, একটু ভালো জীবনের আশায়। কিন্তু সেই স্বপ্নই যখন দুঃস্বপ্নে পরিণত হয়, তখন তার দায় কে নেবে? সাতক্ষীরার তালায় এমনই এক দালাল চক্রের খপ্পরে পড়ে ১৫টি পরিবার আজ নিঃস্ব হওয়ার পথে। জমি বিক্রি করে, ধারদেনা করে বিদেশ গিয়েও তারা প্রতারণার শিকার, কাজ নেই, খাবার নেই, মানবেতর জীবনযাপন করছেন ভিনদেশে।

জামালপুরে জমি ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন

জামালপুরে জমি ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন

জামালপুরে ৩৫টি পরিবারের জমি ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার, ১২ অক্টোবর) সকালে শহরের ফৌজদারি মোড় এলাকায় ভুক্তভোগী গ্রামবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে কুপিয়ে জখম, বাবা ও ছেলের মৃত্যু

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে কুপিয়ে জখম, বাবা ও ছেলের মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়ায় জমিজমা বিরোধের জেরে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলোকদিয়া-ভালাইরপুরের চুলকানিপাড়ায় তুফানের চাতালের অদূরে এ ঘটনা ঘটে।

নিম্নচাপে বিপর্যস্ত উপকূলের বাসিন্দারা

নিম্নচাপে বিপর্যস্ত উপকূলের বাসিন্দারা

নিম্নচাপের প্রভাবে ফুঁসে ওঠা নদ-নদীর তীব্র ভাঙ্গনে পটুয়াখালীতে প্রায় ৫০০ মিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত ও বিধ্বস্ত হয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছেন উপকূলের বাসিন্দারা। চাঁদপুরে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত ও জোয়ারের পানি বাড়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। হাইমচর উপজেলার মহরমপুর, চরভাঙ্গাসহ বেশ কয়েকটি ইউনিয়নের প্রায় ৫০ হেক্টর ফসলি জমি প্লাবিত হয়েছে। এদিকে চট্টগ্রামে রাতভর একটানা ভারি বৃষ্টিতে নগরীর বেশ কিছু এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা।

যশোরে ভূমি মালিকদের না জানিয়ে বৈদ্যুতিক লাইন স্থাপন; বন্ধের দাবিতে স্মারকলিপি

যশোরে ভূমি মালিকদের না জানিয়ে বৈদ্যুতিক লাইন স্থাপন; বন্ধের দাবিতে স্মারকলিপি

যশোরে ভূমি মালিকদের অবহিত না করেই জোরপূর্বক ৩ লাখ ২০ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক সঞ্চালন লাইনের পিলার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন ক্ষতিগ্রস্ত জমির মালিকরা। যশোর মেডিকেল কলেজ পাড় ভূমিরক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে আজ (বুধবার, ২৩ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম স্মারকলিপিটি গ্রহণ করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।