জব্দ করা অর্থ
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠক নাকচ; কাতারের সঙ্গে আলোচনায় বসছে তেহরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠক নাকচ; কাতারের সঙ্গে আলোচনায় বসছে তেহরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দোহায় একটি বৈঠকে যোগ দিচ্ছে ইরান। বুধবারের এই বৈঠকে মূলত জব্দ করা ইরানি অর্থ ফেরত পাওয়া এবং গত ১৮ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘বানোয়াট’ দাবি প্রত্যাখ্যান; মার্কিন পণ্য কেনা নিয়ে ট্রাম্পকে গালিবাফের জবাব

‘বানোয়াট’ দাবি প্রত্যাখ্যান; মার্কিন পণ্য কেনা নিয়ে ট্রাম্পকে গালিবাফের জবাব

যুক্তরাষ্ট্রের কাছে জব্দ থাকা অর্থ অবমুক্ত হওয়ার পর তা দিয়ে কেবল মার্কিন কৃষিপণ্য কেনা হবে—প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ এই দাবিকে ‘বানোয়াট’ বলে অভিহিত করেছেন। আল জাজিরার  প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অবমুক্ত করা অর্থ কেবল ইরানই নিয়ন্ত্রণ করবে: জাতিসংঘে নিযুক্ত দূত

অবমুক্ত করা অর্থ কেবল ইরানই নিয়ন্ত্রণ করবে: জাতিসংঘে নিযুক্ত দূত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আওতায় অবমুক্ত হতে যাওয়া নিজেদের অর্থ কীভাবে ব্যয় করা হবে, সে সিদ্ধান্ত কেবল ইরানই নেবে বলে জানিয়েছেন দেশটির এক শীর্ষ কূটনীতিক। মঙ্গলবার জেনেভায় নিযুক্ত ইরানের জাতিসংঘ রাষ্ট্রদূত আলী বাহরিনি ওয়াশিংটনের দাবি নাকচ করে বলেন, এই অর্থের ওপর অন্য কোনো দেশের নিয়ন্ত্রণ থাকবে না এবং এটি দিয়ে মার্কিন পণ্য কেনারও কোনো বাধ্যবাধকতা নেই।

ইরানের ১২ বিলিয়ন ডলার অবমুক্ত করতে তেহরান-ওয়াশিংটন চূড়ান্ত চুক্তি

ইরানের ১২ বিলিয়ন ডলার অবমুক্ত করতে তেহরান-ওয়াশিংটন চূড়ান্ত চুক্তি

যুক্তরাষ্ট্রের হাতে জব্দ থাকা ইরানের ১২ বিলিয়ন ডলার (প্রায় ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা) অবমুক্ত করার বিষয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে তেহরান ও ওয়াশিংটন। ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ এ তথ্য নিশ্চিত করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কাতারে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাচ্ছে ইরান: পেজেশকিয়ান

কাতারে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাচ্ছে ইরান: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানের প্রাথমিক চুক্তির অংশ হিসেবে কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার (প্রায় ৭২ হাজার কোটি টাকা) ফেরত পাওয়া যাবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন-ইরান আলোচনায় মূল ইস্যু লেবানন সংঘাত

মার্কিন-ইরান আলোচনায় মূল ইস্যু লেবানন সংঘাত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সুইজারল্যান্ডে শুরু হতে যাওয়া আলোচনায় লেবানন সংঘাতের বিষয়টিই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে জানিয়েছে ইরান। ইসরাইল ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলমান লড়াই ছাড়াও ইরানের জব্দ করা অর্থ ফেরত এবং তেল বিক্রির মতো বিষয়গুলো আলোচনায় স্থান পাবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘ওটা আমাদের টাকা নয়, ইরানের’; ৩শ বিলিয়ন ডলার পুনর্গঠন তহবিল নিয়ে ট্রাম্প

‘ওটা আমাদের টাকা নয়, ইরানের’; ৩শ বিলিয়ন ডলার পুনর্গঠন তহবিল নিয়ে ট্রাম্প

যুক্তরাষ্ট্র ইরানের ‘বিপুল পরিমাণ’ অর্থ আটকে রেখেছে এবং তা অবশ্যই ফেরত দিতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফ্রান্সে জি-৭ সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।