ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা শেয়ার করা এক ভিডিও বার্তায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘জায়নবাদী শাসকগোষ্ঠী লেবাননে তাদের প্রতিশ্রুতি লঙ্ঘন করে চলেছে। আজকের আলোচনায় এই বিষয়টিই প্রধান আলোচনার বিষয় হবে।’
বাঘাই আরও জানান, ইরানের জব্দ করা বা আটকে রাখা সম্পদ অবমুক্ত করা এবং ইরানি তেল বিক্রির জন্য প্রয়োজনীয় লাইসেন্স ইস্যু করার বিষয়গুলোও এই আলোচনার এজেন্ডায় রাখা হয়েছে।





