ছাত্রলীগ
‘আমাকে দমানো এত সহজ হবে না’-ইতালিতে হেনস্তাকারীদের উদ্দেশে বাঁধন

‘আমাকে দমানো এত সহজ হবে না’-ইতালিতে হেনস্তাকারীদের উদ্দেশে বাঁধন

ইতালির ভেনিস বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সময় গতকাল (সোমবার, ৭ সেপ্টেম্বর) রাতে চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ভেনিসে অবস্থানকালে একদল প্রবাসী তাকে লক্ষ্য করে ‘পানি ও পচা ডিম’ নিক্ষেপ করেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে জানান তিনি।

‘এদের মারো না কেন?’—ওবায়দুল কাদেরের কল রেকর্ড ট্রাইব্যুনালে উপস্থাপন

‘এদের মারো না কেন?’—ওবায়দুল কাদেরের কল রেকর্ড ট্রাইব্যুনালে উপস্থাপন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি ফোনালাপের রেকর্ড উপস্থাপন করেছে প্রসিকিউশন। তাদের দাবি, ২০২৪ সালের ১১ জুলাই ওবায়দুল কাদের সরাসরি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে ফোন করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন।

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ শীর্ষ সাত নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ শীর্ষ সাত নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু হবে আজ (মঙ্গলবার, ৪ আগস্ট)।

ছাত্রলীগ নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার!

ছাত্রলীগ নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার!

রাবি ছাত্রদল সভাপতির ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। একই সঙ্গে ক্যাম্পাসে কোথাও ছাত্রলীগ পাওয়া গেলে তাদের ‘পেটানোর’ আহ্বানও জানিয়েছেন ছাত্রদলের শীর্ষ নেতারা।

রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯

রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯

রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির সহ-সভাপতি শাফিন মাহমুদ চৌধুরী প্রিয়সহ (২৯) ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ২২ মামলার পলাতক আসামি সজল দাশও রয়েছেন।

হেফাজতে যুবকের মৃত্যু: পুলিশ বলছে ‘স্ট্রোক’, পরিবারের দাবি ‘নির্যাতন’

হেফাজতে যুবকের মৃত্যু: পুলিশ বলছে ‘স্ট্রোক’, পরিবারের দাবি ‘নির্যাতন’

ফরিদপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা অবস্থায় মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত (২৪) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (রোববার, ২২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশের দাবি, ওই যুবক উচ্চ রক্তচাপ ও স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। তবে নিহতের পরিবারের অভিযোগ, ডিবি পুলিশ আটক করার সময় এবং হেফাজতে নিয়ে বেধড়ক নির্যাতন করায় তার মৃত্যু হয়েছে।

দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেলো এক নারীর!

দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেলো এক নারীর!

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং মাদ্রাসায় ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে চলমান উত্তেজনার জেরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ছৈয়দা বেগম (৪৫) রাজাপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা এবং ছব্বির আহমদের স্ত্রী।

চট্টগ্রামে সাগরিকা ফ্লাইওভারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে সাগরিকা ফ্লাইওভারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সাগরিকা ফ্লাইওভারের রেলিং থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাম কাউসার আহমেদ। তিনি স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে অনুসারীরা দাবি করে।

পাবনায় আওয়ামী লীগের ২১ নেতাকর্মী গ্রেপ্তার

পাবনায় আওয়ামী লীগের ২১ নেতাকর্মী গ্রেপ্তার

পাবনার সুজানগর উপজেলায় সন্ত্রাসবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তৃতীয় লিঙ্গের ইউপি সদস্যের কাছে চাঁদা দাবির অভিযোগ যুবদল-ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

তৃতীয় লিঙ্গের ইউপি সদস্যের কাছে চাঁদা দাবির অভিযোগ যুবদল-ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

‎পাবনার ফরিদপুর উপজেলায় সরকারিভাবে বরাদ্দ পাওয়া জমিতে ঘর নির্মাণ করতে গিয়ে চরম ভোগান্তি ও নিরাপত্তাহীনতায় পড়েছেন বনওয়ারীনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) মোছা. বিজলী খাতুন। স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে ঘর নির্মাণে বাধা, প্রাণনাশের হুমকি এবং মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ তুলেছেন তিনি।

‘দুঃশাসনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানে অন্যায়ের অর্ধেক ছাত্রলীগের, অর্ধেক শিবিরের’

‘দুঃশাসনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানে অন্যায়ের অর্ধেক ছাত্রলীগের, অর্ধেক শিবিরের’

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন, বিগত দীর্ঘ দুঃশাসনের সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যত অন্যায় অনাচার হয়েছে তার অর্ধেক করেছে ছাত্রলীগ, অর্ধেক শিবির। আজ (শুক্রবার, ৩০ জানুয়ারি) কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙ্গায় শহিদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।

স্ত্রী-সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দামকে জামিন দিলেন হাইকোর্ট

স্ত্রী-সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দামকে জামিন দিলেন হাইকোর্ট

স্ত্রী ও সন্তান হারানোর তিন দিন পর হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। মানবিক দিক বিবেচনায় হাইকোর্ট তার ছয় মাসের জামিন মঞ্জুর করেন।