
গণিতের শত বছরের জটিল ধাঁধা সমাধানের দাবি ওপেনএআইয়ের; নয়া বিতর্কও তুঙ্গে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে শতবর্ষ পুরোনো একটি জটিল গাণিতিক ধাঁধার সমাধান করার দাবি করেছে এআই প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই। বিশ্বখ্যাত চ্যাটজিপিটির নির্মাতা এই প্রতিষ্ঠানটির দাবি, তাদের তৈরি ১০ হাজার এআই এজেন্ট মাত্র ৮৮ ঘণ্টা একযোগে কাজ করে ‘নভিয়ার-স্টোকস’ নামের এই জটিল গাণিতিক সমস্যার সমাধান বের করেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে এক বছরের নিষেধাজ্ঞা, ঘোষণা নিউ ইয়র্কের মেয়রের
নিউ ইয়র্ক শহরের সরকারি প্রাথমিক ও জুনিয়র হাইস্কুলের শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার এক বছরের জন্য স্থগিত করেছে নগর কর্তৃপক্ষ। শ্রেণিকক্ষে নতুন এই প্রযুক্তির প্রয়োগ নিয়ন্ত্রণে আমেরিকার সবচেয়ে বড় স্কুল ডিস্ট্রিক্টের নেয়া এটিই সবচেয়ে কঠোর পদক্ষেপ।

চ্যাটজিপিটির পরামর্শে মৃত্যুর মুখে; প্রাণে বেঁচে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
গুরুতর শারীরিক সমস্যায় চ্যাটজিপিটির কাছ থেকে পরামর্শ নিয়ে মৃত্যুশয্যায় যাওয়ার অভিযোগ করেছেন এক মার্কিন নাগরিক। শেষ পর্যন্ত ডাক্তারের চিকিৎসায় প্রাণে বেঁচে ফিরে মামলা ঠুকেছেন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই ও এর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানের বিরুদ্ধে। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এআইয়ের যুগে চাকরির ভবিষ্যৎ: কারা টিকবেন, কারা হারাবেন
মানুষের কাজ করে দেবে যন্ত্র কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে এমন বড় বড় দাবি করছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। কিছু কাজ পুরোপুরি যন্ত্রের হাতে চলে যাবে, আর কিছু ক্ষেত্রে মানুষের কাজকে আরও সহজ করে দেবে এআই। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানের কর্ণধারেরাও এখন এই প্রযুক্তির পেছনে ঢালছেন বিপুল অর্থ। এর নেপথ্যে একটি বড় হিসাব হলো জনবল কমিয়ে খরচ বাঁচানো।

পরীক্ষার সময় নিয়ন্ত্রণ হারালো ওপেনএআইয়ের মডেল, হ্যাকিংয়ের শিকার হাগিং ফেস
নিরাপত্তা পরীক্ষার সময় ওপেনএআইয়ের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মডেল দ্বারা পরিচালিত একটি স্বয়ংক্রিয় এজেন্ট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এটি গত সপ্তাহে এআই স্টার্টআপ হাগিং ফেসের অবকাঠামোয় সাইবার হামলা চালিয়েছে। মঙ্গলবার এ কথা জানিয়েছে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে অ্যাপলের মামলা
হার্ডওয়্যার তৈরির গোপন ও স্বত্ব সংরক্ষিত তথ্য চুরির অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে টেক জায়ান্ট অ্যাপল। ক্যালিফোর্নিয়ার সান জোসের একটি ফেডারেল আদালতে গত শুক্রবার অ্যাপল এই মামলাটি করে। তুরকিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মানুষের মতো বুদ্ধিমত্তায় পৌঁছানো যাবে না—ইয়ান লেকুন
বর্তমানের জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থা চ্যাটজিপিটি বা অন্যান্য লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) মানুষের বুদ্ধিমত্তার কাছাকাছিও পৌঁছাতে পারবে না বলে মনে করেন এআই অগ্রদূত ইয়ান লেকুন। তার ভাষায়, বাস্তব দুনিয়া বোঝার ক্ষেত্রে এসব ব্যবস্থা একটি ইঁদুরের মতোও দক্ষ নয়। তাই এলএলএমের গণ্ডি ছাড়িয়ে নতুন ধরনের এআই তৈরির পথে এগোচ্ছেন তিনি। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটায় এক দশক ধরে প্রধান এআই বিজ্ঞানী হিসেবে দায়িত্ব পালনের পর ২০২৫ সালে বিদায় নিয়ে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘অ্যাডভান্সড মেশিন ইন্টেলিজেন্স ল্যাবস’ (এএমআই ল্যাবস)।

ফেসবুকে নতুন এআই ট্রেন্ড ‘ক্রেয়ন ড্রয়িং’: যেভাবে করবেন নিজের প্রোফাইল
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ড পরিবর্তন হয় ঝড়ের গতিতে। বর্তমান সময়ে ফেসবুক টাইমলাইনজুড়ে এখন এক নস্টালজিক আমেজ (Nostalgic vibe) বিরাজ করছে। প্যাস্টেল টেক্সচার, হাতে আঁকা শিশুসুলভ দৃশ্য আর সাদা কাগজের ব্যাকগ্রাউন্ড। সবকিছু মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জেনারেটেড (AI-generated) এই ছবিগুলো ব্যবহারকারীদের দিচ্ছে ভিন্নধর্মী এক অনুভূতি। এই ট্রেন্ডের মাধ্যমে পেন্সিল শেডিং আর ক্রেয়নের উজ্জ্বল স্ট্রোকে ফুটে উঠছে ব্যক্তিত্বের এক মজার বহিঃপ্রকাশ।

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ড: চ্যাটজিপিটির সহায়তা নিয়ে খুনের পরিকল্পনা!
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি ডক্টরাল শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির নিখোঁজের ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ডে রূপ নিয়েছে। হত্যাকাণ্ডের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। চ্যাটজিপিটিতে সার্চ করে হত্যার পরিকল্পনা করা সাজানোর চেষ্টা চলছিলো বলে জানিয়েছে পুলিশ।

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন প্রচার করবে ওপেন এআই
নিজেদের আয় বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর চ্যাটবট চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন প্রচারের উদ্যোগ নিতে যাচ্ছে মালিকানা প্রতিষ্ঠান ওপেনএআই। তবে প্রথমে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপন চালু করা হবে। মূলত এ প্রযুক্তির উন্নয়ন ব্যয় মেটাতেই কোম্পানির এ উদ্যোগ বলে রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে।

বিনামূল্যে ‘গো এআই’ চ্যাটবট ব্যবহারের সুযোগ পাচ্ছে ভারত
ভারতের কোটি মানুষ চলতি সপ্তাহে এক বছরের জন্য বিনামূল্যে পাচ্ছে চ্যাটজিপিটির ‘গো’ এআই চ্যাটবট ব্যবহারের সুযোগ। টেলিকম কোম্পানির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এ এআই টুলসগুলো ডেটা প্যাকের সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে।

প্রাপ্তবয়স্কদের জন্য কন্টেন্ট অনুমোদনের পরিকল্পনা চ্যাটজিপিটির
ওপেনএআই প্রাপ্তবয়স্কদের জন্য তাদের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে ইরোটিকাসহ বিস্তৃত পরিসরের কন্টেন্ট অনুমোদনের পরিকল্পনা করেছে। ওপেনএআই এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বিষয়টি নিশ্চিত করেছে।