
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আভাস, মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি লঘুচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টি তৈরি হলে এর সম্ভাব্য লক্ষ্যস্থল হতে পারে ভারতের অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু উপকূল। এর প্রভাবে আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। রাজধানী ঢাকায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘চাম্পি’, আঘাত হানতে পারে এশিয়ার যেসব অঞ্চলে
ঘণ্টায় ২২৭ কিলোমিটারের (১৪১ মাইল) বেশি গতিবেগে অত্যন্ত প্রবল শক্তি সঞ্চয় করে এশিয়ার ৩টি প্রধান দেশ- তাইওয়ান, চীন ও দক্ষিণ জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘চাম্পি’ (Super Typhoon Champi trajectory and wind speed)। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চলতি বছরে সৃষ্টি হওয়া অন্যতম শক্তিশালী এই ঘূর্ণিঝড়টির প্রভাবে ইতোমধ্যে ফ্লাইট বাতিল, হাজারো বাসিন্দাকে সতর্কীকরণ এবং সামরিক মহড়ার পরিকল্পনায় বড় পরিবর্তন আনা হয়েছে(Super Typhoon Champi Threatens Taiwan China Japan)।

ভিউ বাণিজ্যের থাবা: গণমাধ্যমে শিশুর সুরক্ষায় আইন কী বলছে
তথ্যপ্রযুক্তির এই যুগে গণমাধ্যম (media) ও সামাজিক যোগাযোগমাধ্যমের (social media) পরিধি যেমন বেড়েছে; তেমনই পাল্লা দিয়ে বেড়েছে কনটেন্ট (content) বা সংবাদের ‘ভিউ’ (views), ‘লাইক’ (likes) আর ‘রিচ’ reach) বাড়ানোর এক অসুস্থ প্রতিযোগিতা। ভার্চুয়াল এ ‘ইঁদুরদৌড়ে’ তিনিয়ত হারিয়ে যাচ্ছে মানবিক বোধ। অবলীলায় লঙ্ঘন হচ্ছে জনস্বার্থের সবচেয়ে সংবেদনশীল জায়গা ‘শিশুর অধিকার (child rights) ও সুরক্ষার আইনি ও নৈতিক নীতিমালা‘। সাম্প্রতিক সময়ে মূলধারার সংবাদমাধ্যম থেকে শুরু করে ফেসবুক (Facebook), ইউটিউব (YouTube) কিংবা টিকটকের (TikTok) মতো প্ল্যাটফর্মগুলোতে শিশুদের যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তা গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

ঘূর্ণিঝড় ‘মন্থা’: চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত
ঘূর্ণিঝড় ‘মন্থা’ ক্রমেই উপকূলীয় অঞ্চলের দিকে অগ্রসর হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (মঙ্গলবার, ২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতা সংকেত দেয়ার বিষয়ে জানানো হয়।

সিরাজগঞ্জে ঘূর্ণিঝড়ে অর্ধশত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ৪টি গ্রামের ওপর দিয়ে আকস্মিকভাবে বয়ে গেছে ঘূর্ণিঝড়। মাত্র কয়েক মিনিটে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রতনকান্দি ইউনিয়নের চর চিলগাছা, চিলগাছা, বাহুকা ও ইটালী গ্রামের বেশ কিছু ঘরবাড়ি ও গাছপালা। আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

মে মাসের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড়ের শঙ্কা
গত কয়েক বছরে বেড়েছে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়। একটা শেষ হবার সঙ্গে সঙ্গেই হাজির হচ্ছে আরেকটা। এসে তছনছ করে দিচ্ছে জনজীবন। বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে। মে মাসের তৃতীয় সপ্তাহে সাগরে প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে।

আগামীকাল থেকে সারাদেশে বৃষ্টিপাত কমতে পারে: আবহাওয়া অফিস
ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত হানা টাইফুন ইয়াগির প্রভাবে সৃষ্ট স্থল নিম্নচাপটি সামান্য উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে যশোর এলাকায় গভীর স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এর প্রভাবে আজ সারাদেশে বৃষ্টি হবে যা থাকবে আগামীকাল পর্যন্ত। তবে কাল থেকেই ধীরে ধীরে বৃষ্টিপাত কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

প্রাণঘাতী রূপ নিয়েছে হ্যারিকেন বেরিল
শক্তি সঞ্চয় করে প্রাণঘাতী রূপ নিয়ে নিয়েছে হ্যারিকেন বেরিল। মাত্র ৪২ ঘণ্টার মধ্যে নিম্নচাপটি পরিণত হয়েছে ক্যাটাগরি চার মাত্রার ঘূর্ণিঝড়ে।

ক্যারিবীয় অঞ্চলে শক্তিশালী হারিকেনে রূপ নিয়েছে 'বেরিল'
ক্যারিবীয় অঞ্চলের গ্রীষ্মমন্ডলীয় ঝড় বেরিল শক্তিশালী হয়ে ৩ নম্বর ক্যাটাগরির হারিকেনে রূপ নিয়েছে। এটি দ্রুত আরও তীব্র আকার ধারণ করতে পারে।

আরইবির ৯৩ ও ওজোপাডিকোর ৮৭ শতাংশ গ্রাহককে বিদ্যুৎ পুনঃসংযোগ
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগলিক এলাকায় ঘূর্ণিঝড় পরবর্তী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) বিদ্যুৎবিচ্ছিন্ন গ্রাহক সংখ্যা ৩ কোটি ৩ লাখ ৯ হাজার ৭০২ এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) বিদ্যুৎবিচ্ছিন্ন গ্রাহক ৪ লাখ ৫৩ হাজার ৮১ জন।

প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন কাল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় ‘রিমাল’ কবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছে আগামীকাল (বৃহস্পতিবার, ৩০ মে)। শুরুতে তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দুর্গত এলাকা পরিদর্শন করবেন।

বিটিআরসির মনিটরিংয়ে মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক সাইট
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মোবাইল অপারেটরদের নেটওয়ার্কের সাইটসমূহের সার্বিক অবস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলে জানানো হয়েছে। আজ ( মঙ্গলবার, ২৮ মে) বিটিআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।