
বাকীতে পণ্য না পেয়ে দোকানে ভাংচুর-গুলি, আহত ৫
গাজীপুরের শ্রীপুরে বাকীতে দোকানের পণ্য না দেয়ায় হাতাহাতি ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় তিন রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক ছড়ানো হয়। এসময় হামলায় পাঁচ জন আহত হয়েছে।

চট্টগ্রামে এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত, আহত ১২ বছরের শিশু
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীর রৌফাবাদে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা করেছে একদল অস্ত্রধারী। এসময় এলোপাতাড়ি গুলিতে ১২ বছরের এক শিশু আহত হয়। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

দুর্বৃত্তদের গুলিতে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক নিহত
দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন পশ্চিমবঙ্গের ভবানীপুর ও নন্দীগ্রাম আসন থেকে জয়ী বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ। গতকাল (বুধবার, ৬ মে) রাতে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় তার গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে একজন নিহত
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র গুলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) বা নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেনের ছোট ভাই মোহাম্মদ কামাল বলে জানা গেছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত পিস্তল ও গুলি উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) গভীর রাতে পরিচালিত অভিযানে এসব উদ্ধার করা হয়।

হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস ডিনারে গুলি: দ্রুত সরিয়ে নেয়া হয়েছে ট্রাম্পকে
হামলাকারী আটক, আহত ১
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক ডিনারে গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গতকাল (শনিবার, ২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে ডিনার চলাকালীন এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে একজন সিক্রেট সার্ভিস এজেন্ট গুলিবিদ্ধ হয়েছেন। তবে নিরাপদে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ ঘটনায় আটক করা হয়েছে হামলাকারীকে।

কুষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ১০
কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলামসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল (সোমবার, ২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত ৮ শিশুর সাত জনই অভিযুক্তের সন্তান
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার সাউথ শ্রিভপোর্টে স্থানীয় সময় ভোরে পারিবারিক কলহের জেরে ৮ শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হন এবং তিনি নিহত শিশুদের সাতজনের পিতা বলে পুলিশি তদন্তে উঠে আসে। তিন বাড়িজুড়ে ঘটা এ নৃশংস ঘটনায় নিহত শিশুদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে।

নিউ ইয়র্কে ছুরি দিয়ে হামলা; আহত তিন, পুলিশের গুলিতে নিহত হামলাকারী
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সাবওয়েতে তিন ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ঘটনায় পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে নিউ ইয়র্ক পুলিশ।

দক্ষিণ আফ্রিকায় নিহত ঠাকুরগাঁওয়ের সোহান; মরদেহ ফেরাতে পরিবারের আকুতি
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার তরুণ প্রবাসী সোহান। গতকাল (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের অদূরে কেতলেহং এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে আকুতি জানিয়েছেন তার পরিবার।

সুন্দরবনে বনদস্যুদের গুলিতে আহত জেলে, আতঙ্কে স্থানীয়রা
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কাঁকড়া শিকারে গিয়ে বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক জেলে আহত হয়েছেন। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

নারায়ণগঞ্জে র্যাবের পৃথক অভিযানে মাদক-অস্ত্রসহ আটক ২
নারায়ণগঞ্জের রুপগঞ্জ ও সোনারগাঁয়ে পৃথক অভিযানে মাদক, গুলি ও ম্যাগজিনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আজ (শনিবার, ৪ এপ্রিল) দুপুরে র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।