আজ (বুধবার, ৪ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দীন সামী।
তিনি জানান, ১ মার্চ ঘটনার পর গোপন তথ্যের ভিত্তিতে ওয়ারী থানা পুলিশের একটি দল বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করে তাদের স্বীকারোক্তি মতে ঘটনায় ব্যবহৃত ১টি ৯এমএম পিস্তল ও ২টি ম্যাগাজিনসহ ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
এছাড়াও আসামীদের তথ্য মতে, পৃথক অভিযান পরিচালনা করে আরও এক আসামীকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে একটি ৭ দশমিক ৬৫ পিস্তলসহ ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ওয়ারী থানায় অস্ত্র আইনে ২টি মামলা করেছে পুলিশ, এছাড়া ও পৃথক আরও একটি মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে।





