পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাত ৮টার দিকে নগরীর মতিহার থানা এলাকার খোঁজাপুর গোরস্থানের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন নিহত মোস্তফা। এ সময় গুলির শব্দ পায় স্থানীয়রা, পরে সে পথে ছুটে গিয়ে রাস্তায় গুলিবিদ্ধ মোস্তফাকে কাতরাতে দেখেন তারা। এ সময় স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, মোস্তফা ডাঁসমারি এলাকার তইমুর উদ্দিনের ছেলে। তিনি একটি ময়দার মিলের কর্মচারী। তার রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। নগরীর মতিহার জোনের এসি সোহেল রানা বলেন, গুলি করে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।তবে বিস্তারিত কিছু জানা যায়নি।স্থানীয়রা বলছেন, গুলি করে হত্যার ঘটনায় এলাকার সকলে আতঙ্কিত।
আরও পড়ুন:
রাজশাহীর খোঁজাপুর ডাঁসমারি এলাকায় এশার নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে মোস্তফা নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত মোস্তফা স্থানীয় একটি ময়দা মিলের কর্মচারী ছিলেন। গতকাল (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাত ৮টার দিকে নগরীর মতিহার থানা এলাকার খোঁজাপুর গোরস্থানের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন নিহত মোস্তফা। এ সময় গুলির শব্দ পায় স্থানীয়রা, পরে সে পথে ছুটে গিয়ে রাস্তায় গুলিবিদ্ধ মোস্তফাকে কাতরাতে দেখেন তারা। এ সময় স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, মোস্তফা ডাঁসমারি এলাকার তইমুর উদ্দিনের ছেলে। তিনি একটি ময়দার মিলের কর্মচারী। তার রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। নগরীর মতিহার জোনের এসি সোহেল রানা বলেন,গুলি করে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।তবে বিস্তারিত কিছু জানা যায়নি।স্থানীয়রা বলছেন, গুলি করে হত্যার ঘটনায় এলাকার সকলে আতঙ্কিত।