
ধানমন্ডি-গুলশান-বনানীর লেক দ্রুত পরিষ্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ধানমন্ডি ও গুলশান-বনানীর লেকগুলো দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন করে আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণের দুই প্রশাসক।

গুলশানে আ.লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (গুলশান বিভাগ) এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

গুলশানে আওয়ামী লীগের মিছিল; পাঁচ দিন পর ওসি প্রত্যাহার
রাজধানীর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, ডিএমপিতে সংযুক্ত করা হয়েছে।

গুলশানে স্পা সেন্টারে অভিযান, গ্রেপ্তার ৫৩
রাজধানীর গুলশানে দুটি স্পা সেন্টারে অভিযান পরিচালনা করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ৫৩ জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

পুঁজিবাজার থেকে ১,৫০০ কোটি টাকা সংগ্রহে লঙ্কাবাংলা-ওয়ান ব্যাংকের সঙ্গে সিটি গ্রুপের চুক্তি
বর্তমান ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলা ও চলতি মূলধনের প্রয়োজন মেটাতে পুঁজিবাজার থেকে সর্বোচ্চ ১ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। এ লক্ষ্যে লঙ্কাবাংলা ইনভেস্টমেন্ট ও ওয়ান ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে সরকার সারা দেশে ‘হোম-টু-হোম হেলথ স্ক্রিনিং’ কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তদবিরকারীদের জন্য বিব্রত মন্ত্রী-এমপিরা, চাপে জনপ্রতিনিধিরা
১৭ বছর পর বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর তদবিরকারীদের জন্য বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন মন্ত্রী-এমপিরা। তাদের বাড়ি-অফিস ও দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে সকাল থেকে রাত পর্যন্ত থাকে তদবিরকারীদের পদচারণা। তবে কোনো কোনো জনপ্রতিনিধি বিষয়টি স্বাভাবিকভাবেই দেখছেন।

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমান গ্রেপ্তার
বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ‘ই-অরেঞ্জ’-এর প্রধান উপদেষ্টা মাশুকুর রহমানকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। আজ (মঙ্গলবার, ৩০ জুন) দুপুর আনুমানিক সাড়ে ১২টায় তাকে গ্রেপ্তার করা হয়।

গুলশান থেকে জামালপুর-১ আসনের সাবেক এমপি নুর আটক
রাজধানীর গুলশান এলাকা থেকে জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নুর মোহাম্মদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ (শনিবার, ২৭ জুন) রাতে গুলশানের অভিজাত এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলশানে ভারতীয় নারীর মরদেহ উদ্ধার
রাজধানীর গুলশানে ভারতীয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ। নিহত নারীর নাম শামীম সালিম কাসিম। তার বয়স ৬৭ বছর।

বিশেষ প্রয়োজন ছাড়া আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
আপাতত বিশেষ প্রয়োজন ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় অবস্থান করছেন না। তিনি রাজধানীর গুলশানে নিজ বাসভবনে থেকেই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

‘অভিনন্দন জানানো’ সব ব্যানার-বিজ্ঞাপন সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ডগুলোতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন এবং ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তারেক রহমান এমন নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।