গুজরাট
ভারতে বন্যা-বর্ষণের তাণ্ডব, আসামে মৃত বেড়ে ৬২

ভারতে বন্যা-বর্ষণের তাণ্ডব, আসামে মৃত বেড়ে ৬২

বিক্ষুব্ধ বর্ষায় দিশেহারা ভারতের বড় অংশ। বিপর্যয় পিছুই ছাড়ছে না বাসিন্দাদের। ২৪ ঘণ্টায় আরও ১৪ প্রাণহানির পর আসামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৬২ জনে। ভারী বর্ষণের কবলে গুজরাট। ১০০ বছরের চতুর্থ সর্বোচ্চ- ৩০০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে আহমেদাবাদে। তীব্র বন্যায় বন্ধ সব স্কুল, মুম্বাই-আহমেদাবাদ মহাসড়কে ১৫ ঘণ্টার বেশি সময় ধরে আটকে হাজারো মানুষ। রেড অ্যালার্ট অব্যাহত।

আহমেদাবাদে বিমান বিধ্বস্ত, এক আরোহী জীবিত উদ্ধার

আহমেদাবাদে বিমান বিধ্বস্ত, এক আরোহী জীবিত উদ্ধার

ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৭১ থেকে এক আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলেছে, ভয়াবহ এ দুর্ঘটনা থেকে বিমানের এক যাত্রী বেঁচে গেছেন। এমনকি তাকে হাঁটতেও দেখা গেছে।

আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় মোদিকে প্রধান উপদেষ্টার শোকবার্তা

আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় মোদিকে প্রধান উপদেষ্টার শোকবার্তা

গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে শোকবার্তা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (বৃহস্পতিবার, ১২ জুন) এক শোক বার্তায় তিনি এ মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সুন্দরবনের নদীপথে পুশ ইন: ৭৫ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর, তিনজন আদালতে

সুন্দরবনের নদীপথে পুশ ইন: ৭৫ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর, তিনজন আদালতে

ভারতের গুজরাট থেকে তুলে এনে সুন্দরবনের নদীপথে ফেলে যাওয়া ৭৮ জনের মধ্যে ৭৫ জন বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জন্মসূত্রে ভারতীয় বলে দাবি করা বাকি তিনজনকে পাঠানো হয়েছে কারাগারে। আজ (মঙ্গলবার, ১৩ মে) বেলা ১১টায় সাতক্ষীরার শ্যামনগর থানায় বাংলাদেশ কোস্টগার্ডের আয়োজনে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

ভয়াবহ বন্যা-ভূমিধসে ভারতের ৪ রাজ্যে প্রাণহানি একশ ছুঁই ছুঁই

ভয়াবহ বন্যা-ভূমিধসে ভারতের ৪ রাজ্যে প্রাণহানি একশ ছুঁই ছুঁই

কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভারি বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে ভারতের ৪ রাজ্যে প্রাণহানির সংখ্যা একশ ছুঁই ছুঁই। এর মধ্যে সবশেষ বন্যার কবলে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। এছাড়া বন্যায় গুজরাটে ৩৬ এবং ত্রিপুরায় মারা গেছেন অন্তত ৩১ জন। অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানার মুখ্যমন্ত্রীকে সার্বিকভাবে সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃহস্পতিবার পর্যন্ত উপকূলীয় দুই রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

গুজরাটে ছয়তলা ভবন ধসে ৭ জনের প্রাণহানি

গুজরাটে ছয়তলা ভবন ধসে ৭ জনের প্রাণহানি

ভারতের গুজরাটে ছয়তলা ভবন ধসে নিহত হয়েছে অন্তত ৭ জন ধ্বংসস্তূপের নিচে আটকে আছে বহু মানুষ।

ভারতে টানা বর্ষণে বিপর্যস্ত জনজীবন

ভারতে টানা বর্ষণে বিপর্যস্ত জনজীবন

ভারতের নয়াদিল্লিসহ বিভিন্ন শহরে টানা বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন। জলাবদ্ধতার কারণে শহরের রাস্তায় চলছে নৌকা। বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট বসতবাড়ি। নয়াদিল্লিতে হঠাৎ ভারি বৃষ্টিপাতে প্রাণ গেছে ১১ জনের। দিল্লিতে ভারি বৃষ্টিপাত আরও ২ দিন থাকার পূর্বাভাস দেয়া হয়েছে। যদিও আবহাওয়া অধিদপ্তর বলছে, সাধারণ সময়ের তুলনায় জুনে ১১ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে ভারতে। এদিকে বন্যায় ব্রহ্মপুত্রসহ কয়েকটি নদীর পানি বেড়ে বিপর্যস্ত আসামের মানুষ।

পর পর দুটি ভয়াবহ অগ্নিকাণ্ডে থমথমে ভারত

পর পর দুটি ভয়াবহ অগ্নিকাণ্ডে থমথমে ভারত

পর পর দুটি ভয়াবহ অগ্নিকাণ্ডে থমথমে ভারতের পরিবেশ। গেল শনিবার গভীর রাতে দিল্লির রাজকোটে একটি শিশু হাসপাতালে আগুন লেগে ৭ নবজাতকের মৃত্যু হয়। এদিকে এদিন সন্ধ্যায় গুজরাটের রাজকোটে একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে।

গুজরাটে গেমিং জোনে অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ ২৭ জনের মৃত্যু

গুজরাটে গেমিং জোনে অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ ২৭ জনের মৃত্যু

ভারতের গুজরাটের রাজকোটের একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস।