
মাইক্রোওয়েভ ওভেনে রান্না ও খাবার গরম করা কতটুকু নিরাপদ?
ব্যস্ততম আধুনিক জীবনে কম সময়ে ও ঝামেলাহীনভাবে খাবার গরম বা রান্না করার সবচেয়ে সহজ মাধ্যম হলো মাইক্রোওয়েভ ওভেন (Microwave oven for quick cooking and heating)। তবে রান্নাঘরে এর নিয়মিত ব্যবহার নিয়ে পুষ্টিগুণ হ্রাস, ক্ষতিকর বিকিরণ এবং ক্যান্সার ঝুঁকির মতো নানা প্রশ্ন ও বিতর্ক উঁকি দেয় অনেকের মনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) এবং আন্তর্জাতিক গবেষকদের মতে, সঠিক নিয়ম মেনে ব্যবহার করলে ওভেনের রেডিয়েশন নিয়ে ভয়ের কিছু নেই; তবে ভুল পাত্রে খাবার গরম করলে তা শরীরে মারাত্মক হরমোনের ব্যাঘাত ঘটাতে পারে (Is Microwave Oven Cooking Safe? Health Risks of Plastic Containers and Radiation Myths Defused)।

ঢাকার জনপ্রিয় যত তেহারি, ভোজনরসিকদের মুখে মুখে যেসব দোকানের নাম
ভোজনরসিক সবাইকে এক সুতোয় বেঁধে ফেলে গরম গরম তেহারির স্বাদ। কনকনে শীতের আমেজ হোক কিংবা বর্ষণমুখর ধোঁয়াটে বিকেল এক প্লেট খাঁটি সরিষার তেলের তেহারি হলে আড্ডাটা জমে ক্ষীর হয়ে যায়। ঢাকার ভোজনরসিকদের কাছে বিরিয়ানির চেয়েও অনেক সময় তেহারির আবেদন থাকে সবার ওপরে (Best Tehari Places in Dhaka)। ছোট ছোট আলুর টুকরো, সুগন্ধি চাল আর নরম তুলতুলে গরুর মাংসের এই মেলবন্ধন যারা ভালোবাসেন, তাদের জন্য ঢাকার সেরা কয়েকটি ঐতিহ্যবাহী তেহারির দোকান (Traditional Tehari Shops in Dhaka) নিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন।

হাড়-দাঁতের শক্তি ও স্বাস্থ্যের জন্য অপরিহার্য ক্যালসিয়াম, গুরুত্বপূর্ণ তথ্য ও খাদ্যাভ্যাস
ক্যালসিয়াম হলো একটি রাসায়নিক উপাদান যার প্রতীক ‘Ca’ এবং পারমাণবিক সংখ্যা ২০। এটি হাড় ও দাঁত শক্তিশালী করতে, পেশী সংকোচন নিয়ন্ত্রণ করতে, রক্ত জমাট বাঁধতে এবং স্নায়ুর কার্যক্রম ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যালসিয়ামের অভাবে হাড়ের ক্ষয় এবং অন্যান্য নানা সমস্যা দেখা দিতে পারে, তাই দুগ্ধজাত খাবার, সবুজ শাকসবজি এবং অন্যান্য ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করা জরুরি।

গাজায় থেরাপিউটিকের সংকটে শিশু মৃত্যুঝুঁকি বাড়ছে: ইউনিসেফ
অপুষ্টিতে ভুগে প্রতিদিনই মৃত্যুর কোলে ঢলে পড়ছে গাজা উপত্যকার শিশুরা। এর মধ্যেই ইসরাইলি অবরোধে বিশেষ খাবার থেরাপিউটিকের তীব্র সংকটে শিশু মৃত্যুঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছে ইউনিসেফ। এছাড়াও খাদ্যের অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কিডনি রোগীসহ অসংখ্য ফিলিস্তিনি। শিগগিরই খাদ্য সহায়তা ঢুকতে দেয়া না হলে রোগীদের মৃত্যুর ঝুঁকি ঠেকানোর উপায় খুঁজে পাওয়া যাবে না বলে সতর্ক করেছেন চিকিৎসকরা।

গাজার ৯৫ শতাংশ ভূমি ফসল উৎপাদনে অনুপযোগী
গাজার শতভাগ মানুষকে ক্ষুধায় রেখে তাদের তেল আবিবের শাসন মানতে বাধ্য করার চেষ্টা করছে নেতানিয়াহু। সেই উদ্দেশেই উপত্যকাটির খাবারের সার্বভৌমত্ব ধ্বংস করে দিয়েছেন তিনি। এরইমধ্যে গাজার প্রায় ৯৫ শতাংশ ভূমি ফসল উৎপাদনে অনুপযোগী করে তুলেছে দখলদার ইসরাইল।

বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচে চড়া দামে বিক্রি খাবার, ক্ষুব্ধ দর্শক
বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ ঘিরে গ্যালারিতে চড়া দামে বিক্রি হয়েছে খাবার। দর্শকদের উপচেপড়া ভিড়ে পানি সংকটও দেখা দেয়। অনেক স্টলে আকাশচুম্বী দামেও মিলেনি পানি। দুই ঘণ্টা আগে মাঠে ঢোকা দর্শকরা পানি না পেয়ে খাবার বিক্রির স্টলে ক্ষোভ প্রকাশ করছেন। অতিষ্ঠ গরমেও খাবার পানির সংকট। আবার যেসব স্টলে যা পাওয়া যাচ্ছে, তার জন্যও গুনতে হচ্ছে দ্বিগুণেরও বেশি অর্থ। যে কারণে বাফুফের আয়োজনের দিকে আঙুল তুলেছেন দর্শকরা।

দুর্ভিক্ষে লাখো মানুষ; ক্ষুধার যন্ত্রণায় আবর্জনার নষ্ট খাবার কুড়াচ্ছেন গাজাবাসী
আগ্রাসনের মধ্যেই দুই মাসের বেশি সময় ধরে চলমান ইসরাইলি অবরোধে গাজায় দৃশ্যমান হচ্ছে দুর্ভিক্ষের চিত্র। অর্থ থাকলেও খাবার পাচ্ছে না মানুষ। ক্ষুধার জ্বালায় আবর্জনার স্তূপ থেকে নষ্ট খাবার কুড়িয়ে খেতে বাধ্য হচ্ছেন ধ্বংসস্তূপের এ নগরীর অনেক বাসিন্দা। ক্ষুধা ও অপুষ্টিতে সবচেয়ে বেশি মৃত্যুর কোলে ঢলে পড়ছে শিশুরা।

দাম ভালো পাওয়ায় তামাক চাষিরাও ঝুঁকছেন তুলা চাষে
দেশে গেল মৌসুমে ২ লাখ বেল তুলা উৎপাদন হয়েছে। তুলা থেকে তৈরি সুতা ছাড়াও উপজাত পণ্য ভোজ্য তেল, মাছ ও গবাদিপশুর খাবার খৈল হিসেবে ১২ কোটি ডলার আমদানি মূল্য সাশ্রয় হয়েছে। এদিকে দাম ভালো পাওয়ায় অনেক তামাক চাষিরাও ঝুঁকছেন তুলা চাষে। যদিও তুলার ফলন পেতে সময় লাগছে ৭ মাসের বেশি। তাই উন্নত জাত উদ্ভাবনের দাবি কৃষকদের।

একবেলার খাবারে খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ
উচ্চ মূল্যস্ফীতির কবলে হোটেল-রেস্তোরাঁ ।

৬২ বছরের পুরনো ফুচকার দোকান
আরমানিটোলার জুম্মনের জাদুকরী ফুচকা। ৫০ টাকা প্লেট। প্রতিদিন বিকেল ৪ থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকে জুম্মনের ফুচকার দোকান। ফুচকা বলতেই পুরান ঢাকার মানুষের মুখে যে নামটি সবার আগে আসে তা হলো জুম্মনের ফুচকা। ৬২ বছরের পুরোনো এই খাবার খেতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ভিড় করেন মানুষ। ফুচকা প্রেমীরা জানান, ভিন্ন স্বাদের জন্যই এর জনপ্রিয়তা বাড়ছে। পুরান ঢাকার জুম্মনের ফুচকা।