
মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সরকার কঠোর অবস্থানে: ক্রীড়া প্রতিমন্ত্রী
সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সামাজিক কল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, ‘সমাজের কল্যাণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দ্বিমত নয়, বরং সবাইকে একমত হয়ে কাজ করতে হবে।’

মোহাম্মদপুরের অপরাধ-সন্ত্রাস দমনে পুলিশের অসহায়ত্ব; বাহিনীর শক্তি বৃদ্ধিই কি সমাধান?
আবারও মোহাম্মদপুরের অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়েছে শীর্ষ সন্ত্রাসীরা। সক্রিয় হয়ে উঠেছে ৬৭টির বেশি কিশোর ও সন্ত্রাসী গ্যাং। অথচ এদের বেশিরভাগের ব্যাপারেই তথ্য নেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। জনবল সংকট ও নানা প্রতিবন্ধকতায় অপরাধ দমনে অসহায় পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর শক্তি বৃদ্ধির পাশাপাশি অপরাধ দমনে প্রযুক্তি ব্যবহারের তাগিদ বিশেষজ্ঞদের।

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের হামলায় ব্যবসায়ীর মৃত্যু
নোয়াখালীর সদর উপজেলায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় মো. সেলিম (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল (শনিবার, ৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কুমিল্লায় পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত; কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার
কুমিল্লার ধর্মসাগরপাড়ে কোতোয়ালি থানার এক পুলিশ দম্পতিকে ছুরিকাঘাতের ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ কুমিল্লা মহানগরীর বিভিন্ন এলাকার অভিযান চালিয়ে দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দ্বন্দ্বের জেরে মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুইপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণসহ ১৫টি ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি পাঁচজন আহত হয়। গতকাল (রোববার , ২৯ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের থানতলী এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়ে, পরে তা আজ (সোমবার, ৩০ মার্চ) ভোর পর্যন্ত দফায় দফায় হামলার ঘটনা ঘটে।

সমাজকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে: জয়নুল আবদিন
একটি মাদকমুক্ত ও ‘কিশোর গ্যাং’ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করে সমাজকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। আজ (রোববার, ২২ মার্চ) সকাল ১০টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার দিলদার মার্কেট এলাকায় স্কাইরক্স বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমন মন্তব্য করেন।

চট্টগ্রামে ভবন থেকে পড়ে ‘কিশোর গ্যাং’ সদস্যের মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারায় ছয়তলা ভবন থেকে পড়ে মহিম নামে এক ‘কিশোর গ্যাং’ সদস্য নিহত হয়েছে। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হাশেম কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

ফেনীতে ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় নিহত ১, আহত ১
ফেনীতে কিশোর গ্যাংয়ের হামলায় মো. মাসুদ হাসান মাহিদ (১৯) নামের এক টমটমচালক নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলেও জানা যায়।

ক্যান্সার গলিতে সেনাবাহিনীর অভিযান; অস্ত্রসহ ৯ কিশোর গ্যাং সদস্য আটক
রাজধানীর রায়েরবাজারের ক্যান্সার গলিতে সেনাবাহিনীর অভিযানে ধারালো অস্ত্রসহ ৯ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। আজ (বুধবার, ১৪ জানুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

১৮ থেকে ২৫ ডিসেম্বর যৌথবাহিনীর অভিযানে সারা দেশে গ্রেপ্তার ২১
সারা দেশে ১৮ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত যৌথবাহিনীর অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং, চোরাকারবারিসহ মোট ২১ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে অতিষ্ঠ কুমিল্লাবাসী; অভিযানেও দমানো যাচ্ছে না
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে অতিষ্ঠ নগরবাসী। নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরাই জড়িয়ে পড়ছে নানা গ্রুপে। নিজেদের শক্তিমত্তা প্রদর্শনে প্রায়ই প্রকাশ্যে অস্ত্রের মহড়ায় কেপে উঠছে নগরী। আতঙ্ক ছড়াচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, বিনোদনকেন্দ্রসহ সর্বত্র। অভিযানেও দমানো যাচ্ছে না গ্যাং কালচার। প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান বিশ্লেষকদের।

মিরপুর-সাভারে পৃথক যৌথ অভিযানে কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৪
রাজধানীর মিরপুর ও সাভার এলাকায় যৌথ অভিযানে কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপের নেতা আশিকুর রহমান শান্ত ওরফে আশিক (১৮) এবং তার সহযোগী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী ফয়সালকে (২৩) আটক করা হয়। গতকাল (রোববার, ৫ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টায় রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় পরিচালিত এক যৌথ চেকপোস্টে মিরপুর ক্যাম্পের সেনাসদস্যরা তাদের গ্রেপ্তার করে।