ওপেক
জাতীয় স্বার্থেই ওপেক ছেড়েছে আরব আমিরাত: জ্বালানি মন্ত্রী

জাতীয় স্বার্থেই ওপেক ছেড়েছে আরব আমিরাত: জ্বালানি মন্ত্রী

তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক ও ওপেক প্লাস ত্যাগের সিদ্ধান্তকে একটি ‘সার্বভৌম কৌশলগত পছন্দ’ হিসেবে বর্ণনা করেছেন সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি মন্ত্রী সুহাইল আল মাজরুই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে তিনি বলেন, দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক লক্ষ্য এবং জ্বালানি সক্ষমতার ওপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তেলের চাহিদা কমার পূর্বাভাস ওপেকের

তেলের চাহিদা কমার পূর্বাভাস ওপেকের

২০২৬ সালের বিশ্বব্যাপী তেলের চাহিদা কমবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক। তাদের প্রকাশিত সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে বিশ্বের মোট তেলের চাহিদা হবে ১০৪ দশমিক ৫৭ মিলিয়ন ব্যারেল।

ওপেক থেকে আমিরাতের বিদায়; মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ সমীকরণে কী প্রভাব পড়বে

ওপেক থেকে আমিরাতের বিদায়; মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ সমীকরণে কী প্রভাব পড়বে

তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক এবং এর সহযোগী সংগঠন ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। গত মঙ্গলবার দেয়া এই ঘোষণায় বিশ্ব তেলের বাজারে রীতিমতো ভূমিকম্প তৈরি হয়েছে। তবে অর্থনৈতিক প্রভাবের চেয়েও এই সিদ্ধান্তের ভূরাজনৈতিক ও আন্তর্জাতিক প্রভাব আরও সুদূরপ্রসারী হতে পারে বলে মনে করা হচ্ছে বলে উঠে এসেছে মার্কিন সংবাদমাধ্যম মন্ডোওয়াইস প্রতিবেদনে।

ভিয়েনায় ওপেক সদর দপ্তরে চরম উদ্বেগ; ‘সংকটকালীন’ বৈঠকে কর্মকর্তারা

ভিয়েনায় ওপেক সদর দপ্তরে চরম উদ্বেগ; ‘সংকটকালীন’ বৈঠকে কর্মকর্তারা

গত ৬৫ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সংকটের মুখে পড়েছে তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক। বিদ্যমান বৈশ্বিক জ্বালানি সংকট এবং সংস্থার দীর্ঘদিনের প্রভাবশালী সদস্য সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আকস্মিক সদস্যপদ ত্যাগের ঘোষণায় জোটটি এখন অস্তিত্ব রক্ষার চ্যালেঞ্জ মোকাবিলা করছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আমিরাতের ওপেক ছাড়ার ঘোষণায় বিশ্ববাজারে বড় ধাক্কার আশঙ্কা

আমিরাতের ওপেক ছাড়ার ঘোষণায় বিশ্ববাজারে বড় ধাক্কার আশঙ্কা

সংযুক্ত আরব আমিরাতের ওপেক ছাড়ার ঘোষণা বিশ্ববাজারে বড় ধাক্কার আশঙ্কা তৈরি করেছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের মধ্যে এ সিদ্ধান্তে তেল ও জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, আগামী শুক্রবার থেকে ওপেকের সঙ্গে আমিরাতের দীর্ঘদিনের সম্পর্কের অবসান ঘটবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওপেক এবং ওপেক প্লাস জোট থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

ওপেক এবং ওপেক প্লাস জোট থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ওপেক এবং ওপেক প্লাস জোটের সদস্যপদ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। আগামী ১ মে থেকে দেশটির পদত্যাগ কার্যকর হচ্ছে।

তেলের মজুত রক্ষায় ওপেকের সহায়তা চাইলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

তেলের মজুত রক্ষায় ওপেকের সহায়তা চাইলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের আগ্রাসন থেকে ভেনেজুয়েলার তেলের মজুত রক্ষা করতে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের সহায়তা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ওপেক সদস্যদের বরাবর লেখা এক চিঠিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনেজুয়েলার তেলের মজুত দখলের চেষ্টার অভিযোগ করেন মাদুরো। এদিকে ২০২৬ সালের প্রথম তিন মাসে তেল উৎপাদন বৃদ্ধি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ওপেক এবং সংগঠনটির মিত্র দেশগুলোর সংগঠন ওপেক প্লাস।

জ্বালানি তেলের উত্তোলন বাড়ানোর পরিকল্পনা ওপেক জোটের

জ্বালানি তেলের উত্তোলন বাড়ানোর পরিকল্পনা ওপেক জোটের

তেল অনুসন্ধানের পরিকল্পনা আমাজন বনে

আগস্ট থেকে অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক উত্তোলন এক লাখ ৩৭ হাজার ব্যারেল বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ওপেক প্লাস জোট। বৈশ্বিক অর্থনীতিকে স্থিতিশীল রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে গ্রুপটি। এদিকে তেলের উৎপাদন বাড়াতে আমাজন বনে তেল অনুসন্ধানের পরিকল্পনা সম্প্রসারণ করেছে ব্রাজিল সরকার। এর প্রতিবাদে পরিবেশগত ঝুকির কথা তুলে ধরে ভিন্নধর্মী বিক্ষোভ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সৌদির অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি বেড়েছে

সৌদির অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি বেড়েছে

জুন মাসে সৌদি আরবের শোধনাগার থেকে অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি ১২ শতাংশ বেড়েছে। এর ফলে প্রতিদিন ১৩ লাখ ৭০ হাজার ব্যারেল তেল উত্তোলন করা হচ্ছে। দেশটির দুটি প্রতিষ্ঠান যৌথভাবে এ তথ্য জানিয়েছে। তথ্যানুযায়ী, রপ্তানিকৃত পণ্যের মধ্যে ডিজেল, মোটর ও বিমানের গ্যাসোলিন ও জ্বালানি তেল উৎপাদনে প্রক্রিয়াজাত অপরিশোধিত জ্বালানি তেল রয়েছে।

উৎপাদন কমাচ্ছে ওপেক, অস্থির হতে পারে জ্বালানির বাজার

উৎপাদন কমাচ্ছে ওপেক, অস্থির হতে পারে জ্বালানির বাজার

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকেও প্রতিদিন ২২ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাসের ৮টি দেশ। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সময়সীমা আরও বাড়ানোর আভাসও দিয়েছে এই জোট।