জ্বালানি মন্ত্রী জানান, জাতীয় উৎপাদন নীতি এবং ভবিষ্যৎ সক্ষমতা পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়নের পরই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, ‘এটি পুরোপুরিভাবে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় স্বার্থ, জ্বালানি সরবরাহকারী হিসেবে নির্ভরযোগ্য ভূমিকা এবং বাজারের স্থিতিশীলতার প্রতি দায়বদ্ধতা থেকে নেয়া হয়েছে।’
সুহাইল আল মাজরুই জোর দিয়ে বলেন, ‘এই পদক্ষেপের পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই এবং ওপেকের সহযোগী দেশগুলোর সঙ্গে কোনো বিভেদও এতে প্রতিফলিত হয় না।’ তিনি স্পষ্ট করে জানান, আরব আমিরাতের এই সিদ্ধান্ত সম্পূর্ণ স্বাধীন ও কৌশলগত। এটি কোনো বাইরের জল্পনা-কল্পনার ভিত্তিতে নয়, বরং দেশের জাতীয় স্বার্থ রক্ষা করতেই নেয়া হয়েছে।





