
অমর একুশে বইমেলা আজ শুরু, চলবে ১৫ মার্চ পর্যন্ত
শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা-২০২৬। আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) বিকেল ২টায় রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী আনুষ্ঠানিকতার পরপরই সর্বসাধারণের জন্য মেলার দ্বার উন্মুক্ত করা হবে।

প্রধানমন্ত্রী আজ অমর একুশে বইমেলা উদ্বোধন করবেন
‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা-২০২৬। এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হতে যাওয়া মাসব্যাপী এই আয়োজনের পর্দা উঠছে।

২৫ ফেব্রুয়ারি থেকে একুশে বইমেলা; রোজার মধ্যে মেলা হওয়ায় ক্ষতির শঙ্কা প্রকাশকদের
‘প্রকাশক ঐক্য’ ঈদের পর মেলা আয়োজনের দাবি জানালেও মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতায় ২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে একুশে বইমেলা। এতে অংশ নিতে প্রকাশকদের স্টল বরাদ্দের ফি মওকুফ করেছে কর্তৃপক্ষ। তবে, রোজার মধ্যে মেলা হওয়ায় বই বিক্রি কম হবে এমন আশঙ্কায় ক্ষতির শঙ্কা দেখছেন প্রকাশকরা।

বইমেলায় স্টল ভাড়া কমছে ২৫ শতাংশ
অমর একুশে বইমেলায় স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের অনুরোধে এ নির্দেশনা দেন তিনি।

পর্দা নামলো অমর একুশে বইমেলার
পর্দা নামলো অমর একুশে গ্রন্থমেলার। সমাপনী দিনে ছুটি থাকায় ব্যাপক ক্রেতা-পাঠক সমাগম হয় মেলা প্রাঙ্গনে। তবে মাসব্যাপী মেলায় বইয়ের বিক্রি নিয়ে একেবারেই সন্তুষ্ট নন প্রকাশকরা। এবারের মেলায় ফেব্রুয়ারিজুড়েই ছিল নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি, যেখানে রাজনৈতিক পরিবর্তনের প্রভাব বইয়ের বিষয়বস্তুতেও পড়েছে। ইতিহাস, সমাজ ও রাজনীতি বিষয়ক বইয়ে আগ্রহী বেশি লক্ষ্য করা গেছে ক্রেতা-পাঠকের।

বইমেলায় মিজানুর রহমান সোহেলের 'বিক্রয় ম্যাজিক'
ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ে অনন্য এক পথপ্রদর্শক বই 'বিক্রয় ম্যাজিক' এখন পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায়। ব্যবসায়ী, উদ্যোক্তা বা চাকরির পাশাপাশি নতুন ব্যবসা শুরু করতে আগ্রহীদের জন্য এটি হতে পারে সময়োপযোগী একটি বই। প্রতিষ্ঠান বা ব্যক্তিগত ব্র্যান্ডিং কৌশল এবং পণ্য, সেবা বা আইডিয়া বিক্রির কার্যকর পদ্ধতি নিয়ে রচিত এই বইটি পাওয়া যাচ্ছে বইমেলার ৩৭৭, ৩৭৮ এবং ৩৭৯ নম্বর স্টলে।

বইমেলায় হট্টগোলের ঘটনায় নিন্দা প্রধান উপদেষ্টার
অমর একুশে বইমেলায় একটি স্টলে বাগবিতন্ডা-হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এ ধরনের বিশৃঙ্খল আচরণ বাংলাদেশে নাগরিক অধিকার ও আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন বলে মনে করেন তিনি।

একুশে বইমেলা শেষ হচ্ছে আজ
অমর একুশে বইমেলা শেষ হচ্ছে আজ (২ মার্চ)। মেলার সমাপনী অনুষ্ঠান শুরু হবে বিকাল ৫টায়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

বইমেলার শেষ শুক্রবারে মুখরিত শিশু চত্বর
বইমেলার শেষ শুক্রবারে শিশুদের পদচারণায় মুখরিত শিশু চত্বর। সিসিমপুরের সাথে মেতে উঠেছে শিশুরা। সে আনন্দে অভিভাবকদের মুখেও হাসি।

এবারের বইমেলায় বিক্রি বেড়েছে, খুশি লেখক-প্রকাশক
অমর একুশে বইমেলায় বাজছে বিদায়ের সুর। এবারের বইমেলায় বই বিক্রি অন্যান্য বারের তুলনায় বেশি হয়েছে, যার অন্যতম কারণ মেট্রোরেল।

'৩০ পয়সার ৩ লক্ষ স্মৃতি'র মোড়ক উন্মোচন
আগামী প্রকাশনী থেকে প্রকাশিত লেখক ইসরাত জাহান নিরুর প্রথম গল্পের বই '৩০ পয়সার ৩ লক্ষ স্মৃতি'র মোড়ক উন্মোচন করা হয়েছে।

মা-বাবা'র সাথে বই কিনতে মেলায় শিশুরা
সাপ্তাহিক ছুটিতে আলাদা এক আকর্ষণ বইমেলার শিশুপ্রহর। সিসিমপুরের হালুম, টুকটুকিকে দেখতে শিশু চত্বরে ভিড় বাড়ে শিশু ও অভিভাবকদের। এবছর রঙিন মলাটের বই বিক্রি বেড়েছে; পাশাপাশি শিশুতোষ বইয়ের দাম তুলনামূলক সাধ্যের মধ্যে থাকায় সন্তুষ্ট অভিভাবকরা।