
‘জাতীয়তাবাদের নামে ঋণ খেলাপি-বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে’
জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এবার জাতীয়তাবাদের নামে ঋণ খেলাপি ও বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে। আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর সেনবাগের সেবারহাটে এনসিপির নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

পোস্টাল ব্যালটের পরিবর্তন কোনো দলের চাপে আনা হয়নি: ইসি মাসউদ
দেশিয় পর্যায়ে পোস্টাল ব্যালটের পরিবর্তন কোনো দলের চাপে আনা হয়নি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল
বৈধ ঘোষণা হাসনাত আবদুল্লাহর মনোনয়ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে এই আসনে ১০ দলীয় নির্বাচনি জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধই থাকছে।

মঞ্জুরুল আহসান মুন্সী–সংক্রান্ত রুল দুই সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ
ঋণখেলাপির তালিকায় কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে ঋণখেলাপির তালিকা থেকে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত সংক্রান্ত চেম্বার আদালতের আগের আদেশও বহাল রাখা হয়েছে।

প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির ৪র্থ দিন: মঞ্জুর ২৬ নামঞ্জুর ১২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির চতুর্থ দিনে সবশেষ ৩৯টি আপিলের শুনানি হয়েছে। যেখানে ২৬টি আপিল মঞ্জুর করা হয়। ১২টি আপিল নামঞ্জুর এবং ১জন অনুপস্থিত।

নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই; বাতিল হচ্ছে অযোগ্য প্রার্থীদের
নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম চলছে পুরোদমে। মনোনয়ন বাতিল হচ্ছে অযোগ্য প্রার্থীদের। দেখা হচ্ছে প্রার্থী বিল বা ঋণ খেলাপি কী-না। তবে থাকছে আপিলের সুযোগ।

ঋণ খেলাপিই থাকছেন মান্না; নির্বাচনে অংশ নিতে পারবেন না
ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আজ (বুধবার, ২৪ ডিসেম্বর) বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পকেটের টাকা ব্যাংকে রেখে আমানতকারী ঘুরছেন ‘দ্বারে দ্বারে’
রাজনৈতিক পট-পরিবর্তনের বছর পার হলেও এখনও স্বাভাবিক হয়নি ব্যাংক খাতের লেনদেন। প্রয়োজনেও টাকা তুলতে পারছে না বেশকিছু ব্যাংকের আমানতকারীরা। বাংলাদেশ ব্যাংক বলছে, শিগগিরই স্বাভাবিক হবে লেনদেন। তবে অর্থনীতিবিদরা মনে করেন, খেলাপিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিয়ে সরকারি অর্থে সংকট কাটানোর চেষ্টা ভালো কিছু বয়ে আনবে না।

ঋণখেলাপির লাগাম টানবে কে; তিন বিচারকের কাঁধে অর্থঋণের মামলার পাহাড়
মাত্র তিন বিচারকের কাঁধে প্রায় ৭০ হাজার মামলা। এভাবেই চলছে ঢাকার অর্থঋণ আদালত। ঋণ খেলাপিদের কাছ থেকে টাকা আদায়ে দ্রুত মামলা নিষ্পত্তিতে অর্থঋণ আদালতের আইন ও কাঠামোগত পরিবর্তনে গুরুত্ব দিয়েছেন আইনজীবী ও ব্যাংক কর্মকর্তারা।

বেক্সিমকোর বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সোনালী ব্যাংকের পাওনা প্রায় ২ হাজার কোটি টাকা
বিগত সময়ে খেলাপি যেন না হয় এজন্য প্রতি বছর ঋণের প্রায় দুটি কিস্তি বাকি রেখে আসছে বেক্সিমকো গ্রুপ। গ্রুপটির বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সোনালী ব্যাংকের পাওনা প্রায় ২ হাজার কোটি টাকা। আজ (বৃহস্পতিবার, ২ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ব্যাংকটি। এ সময় ২০২৪ সালের ব্যাংকের ব্যবসার সার্বিক দিক তুলে ধরা হয়।

খেলাপি ঋণের সব তথ্য সামনে আনলে ভয়াবহ তথ্য মিলবে!
দেশের ব্যাংকখাতের সবচেয়ে বড় সমস্যা বিপুল অঙ্কের ঋণ খেলাপি। যা ১৫ বছরে বেড়েছে দুই লাখ ৬২ হাজার ৪৯৬ কোটি টাকা। আর গেল সেপ্টেম্বর শেষে বিতরণ হওয়া মোট ১৬ লাখ ৮২ হাজার ৮২১ কোটি ৯৪ লাখ টাকা ঋণের মধ্যে ১৬ দশমিক ৯৩ শতাংশই খেলাপি। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর এই খেলাপি ঋণ আওয়ামী লীগ সরকারের আমলে বেড়েছে বেপরোয়া গতিতে। ব্যাংকাররা বলছেন, খেলাপি ঋণের তথ্য যেভাবে গোপন করা হয়েছে তা যদি পুরোপুরি সামনে আনা হয় তাহলে আরও ভয়াবহ তথ্য মিলবে।

এনসিসির সাবেক চেয়ারম্যান ও তার পরিবারের বিরুদ্ধে ঋণ খেলাপির মামলা
এনসিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল ও তার পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে ১৩৪ টাকা ঋণ খেলাপির মামলা দায়ের করেছে ব্যাংক এশিয়া।