Recent event

মঞ্জুরুল আহসান মুন্সী–সংক্রান্ত রুল দুই সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ

মঞ্জুরুল আহসান মুন্সী
মঞ্জুরুল আহসান মুন্সী | ছবি: সংগৃহীত
2

ঋণখেলাপির তালিকায় কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে ঋণখেলাপির তালিকা থেকে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত সংক্রান্ত চেম্বার আদালতের আগের আদেশও বহাল রাখা হয়েছে।

আজ (বুধবার, ১৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।

শুনানিতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে আইনজীবী ব্যারিস্টার বিভূতি তরফদার জানান, মঞ্জুরুল আহসান মুন্সী তার ঋণ পুনঃতফসিল করেছেন। ফলে তিনি আর ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হন না।

এর আগে, গত ৮ জানুয়ারি ঋণখেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির এই প্রার্থীর নাম বাদ দেয়ার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। পরে সেই আদেশ প্রত্যাহারের আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী।

আরও পড়ুন:

আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে ছিলেন আইনজীবী সাইফুল্লাহ মামুন।

প্রসঙ্গত, কুমিল্লা-৪ আসনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী।

এর আগে, ঋণখেলাপির তালিকায় মঞ্জুরুল আহসান মুন্সীর নাম অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্ট রুল জারি করেন এবং তার নাম স্থগিতের আদেশ দেন। বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। পরে সেই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ।

এসএস