ইসরাইল নির্বাচন
ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে না দেয়ার ঘোষণা নেতানিয়াহুর

ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে না দেয়ার ঘোষণা নেতানিয়াহুর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, তিনি ক্ষমতায় থাকা অবস্থায় গাজা কিংবা ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেবেন না। গতকাল (শনিবার, ২২ আগস্ট) তিনি এ ঘোষণা দেন। তবে এমন সময়ে তিনি এ মন্তব্য করলেন, যখন আসন্ন নির্বাচনে তার জোটের সংখ্যাগরিষ্ঠতা হারানোর আভাস দিচ্ছে জনমত জরিপগুলো। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচন ও দুর্নীতির মামলা; চতুর্মুখী চাপে বেনইয়ামিন নেতানিয়াহু

নির্বাচন ও দুর্নীতির মামলা; চতুর্মুখী চাপে বেনইয়ামিন নেতানিয়াহু

ইসরাইলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এখন তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন। আগামী অক্টোবরে নির্ধারিত সাধারণ নির্বাচন তার প্রায় চার দশকের রাজনৈতিক ক্যারিয়ারের ভাগ্য নির্ধারণ করতে পারে। যুদ্ধ পরিচালনা নিয়ে জনরোষ, দুর্নীতির মামলা এবং যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের মুখে নেতানিয়াহুর টিকে থাকা এখন অনিশ্চিত। আল জাজিররা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর বিরক্ত ট্রাম্প; বললেন ‘একটু সংযত’ হতে

লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর বিরক্ত ট্রাম্প; বললেন ‘একটু সংযত’ হতে

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এবং পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনা নিয়ে একটি নিবন্ধ নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে ইসরাইলের সামরিক কৌশল নিয়ে দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই ট্রাম্প এই পদক্ষেপ নিলেন। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান–যুক্তরাষ্ট্র চুক্তিতে নতুন সংকট; ইসরাইলে ভোটারদের তোপের মুখে নেতানিয়াহু

ইরান–যুক্তরাষ্ট্র চুক্তিতে নতুন সংকট; ইসরাইলে ভোটারদের তোপের মুখে নেতানিয়াহু

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু আগামী শরতের নির্বাচনে নিজের ক্ষমতা ধরে রাখার যে আশা করেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের অন্তর্বর্তীকালীন চুক্তি তা চরম নড়বড়ে করে দিয়েছে। ইসরাইলের লক্ষ্যগুলো অর্জিত হওয়ার অনেক আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও লেবাননে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নেয়ায় নেতানিয়াহুর সেই দম্ভোক্তি—‘আমরা মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিচ্ছি’—এখন একেবারেই ফাঁকা বুলি মনে হচ্ছে।

আবারও ভোটে লড়বেন নেতানিয়াহু; ট্রাম্পের সংশয় উড়িয়ে দিলো লিকুদ

আবারও ভোটে লড়বেন নেতানিয়াহু; ট্রাম্পের সংশয় উড়িয়ে দিলো লিকুদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংশয়ের মাঝেই আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। আজ (বুধবার, ৯ জুন) তার দল লিকুদ পার্টি আনুষ্ঠানিকভাবে জানায়, চলতি বছর অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি লড়বেন। আশ-শারক আল-আওসাত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।