
মিয়ানমারে পাচারকালে ইউরিয়া সার-নিত্যপণ্যসহ আটক ১০
কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন গভীর সমুদ্র থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ ইউরিয়া সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ ১০ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

সারের ডিলার কমিশন বাড়লো, কত দামে কিনতে পারবেন কৃষকরা?
কৃষি উৎপাদনে সারের সার্বিক সরবরাহ ও বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে সার বিতরণ ব্যবস্থায় ডিলারদের জন্য প্রণোদনা বা কমিশন বৃদ্ধি করেছে সরকার (Government Fertilizer Subsidy & Incentive Policy)। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ (Ministry of Finance Bangladesh) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে চার ধরণের প্রধান সারের ডিলার কমিশন কেজি প্রতি ৩ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সাধারণ কৃষক পর্যায়ে সারের বিক্রয়মূল্য আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে (Fertilizer Dealer Commission & Prices BD)।

কুষ্টিয়ায় সার সংকটে দিশেহারা কৃষক; কৃষি অফিস বলছে ‘সংকট নেই’
কুষ্টিয়ায় সার সংকটে দিশেহারা কৃষক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইনে দাঁড়িয়েও ডিলারদের কাছে চাহিদামতো সার না পাওয়ায়, বাইরে থেকে কিনছেন চড়া দামে। সবচেয়ে বেশি সংকট ইউরিয়া ও টিএসপি সারের। ডিলারদের দাবি, চাহিদার তুলনায় অতিরিক্ত সার ব্যবহৃত হচ্ছে। কৃষি অফিস বলছে, সারের কোনো সংকট নেই। সবই সিন্ডিকেট ও স্বার্থান্বেষী মহলের কারসাজি।

ইরানের সঙ্গে নিবিড় সম্পর্কে আগ্রহী বাংলাদেশ
স্পিকার-ইরানী রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমী জাহানাবাদী। এসময় স্পিকার ইরানের সংসদের সঙ্গে বাংলাদেশের সংসদের নিবিড় সম্পর্ক স্থাপনে দুই দেশের সংসদীয় টিম গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

গ্যাস সংকটে বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা; উৎপাদনে ২ হাজার কোটি টাকার ক্ষতি
গ্যাস সংকটে এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। এতে ব্যাহত হচ্ছে প্রায় ২ হাজার কোটি টাকার ইউরিয়া সার উৎপাদন। আমদানি করা সার দিয়ে চাহিদা মেটানো হলেও আন্তর্জাতিক বাজারে সারের দাম বাড়ায় বিতরণ কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

গ্যাস সংকটে বন্ধ ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা
দেশে চলমান গ্যাস সংকটের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম ও পরিবেশবান্ধব ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। আজ (শুক্রবার, ৬ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেন কারখানাটির প্রকল্প পরিচালক সাইদুর রহমান।

সয়াবিন তেল ও সার ক্রয়ের প্রস্তাব বিবেচনা করবে সরকার
দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার এবং ২ কোটি ৭১ লাখ লিটারের বেশি সয়াবিন তেল ক্রয়ের পৃথক প্রস্তাব বিবেচনা করবে সরকার। এ বিষয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি আজ (বুধবার, ২১ জানুয়ারি) সচিবালয়ে বৈঠকে বসবে এবং বৃহৎ পরিসরে পরিশোধিত সয়াবিন তেল ও ইউরিয়া সার আমদানির প্রস্তাবগুলো পর্যালোচনা করবে।

মিয়ানমারে পাচারকালে ট্রলার থেকে ৩৫০ বস্তা ইউরিয়া সার জব্দ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে মিয়ানমারে অবৈধভাবে পাচারের সময় ট্রলার ভর্তি ৩৫০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাব আলীর জিলা ঘাট থেকে সার গুলো জব্দ করা হয়।

রাখাইনে পাচারকালে বিপুল ইউরিয়া সারসহ ১১ জন আটক
মিয়ানমার রাখাইন রাজ্যে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। আজ (বৃহস্পতিবার, ৮ মে) সকাল ৯টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

১১ মাস পর আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু
১১ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় আবারো ইউরিয়া সার উৎপাদন সরবরাহ শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে সার উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ।

এলএনজি সারসহ প্রায় দুই হাজার কোটি টাকার ছয় ক্রয়প্রস্তাব অনুমোদন
দেশের জ্বালানি চাহিদা পূরণে স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি এবং সারের চাহিদা মেটাতে রাষ্ট্রীয় চুক্তির আওতায় বিভিন্ন দেশ থেকে এক লাখ ৩০ হাজার টন সার আমদানিসহ মোট ছয়টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। এতে মোট ব্যয় হবে এক হাজার ৯৬৩ কোটি ৪৮ লাখ ৬৮ হাজার ৯৬০ টাকা।

ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় শতভাগ উৎপাদন শুরু
উদ্বোধনের ৯ মাসের মাথায় নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় শতভাগ উৎপাদন শুরু হয়েছে। শনিবার ( ১৩ জুলাই) দুপুরে কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য দেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।