আজেকর খবর
ফিলিপাইনে ভূমিকম্পে নিহেতর সংখ্যা বেড়ে ৩৭, আহত ৫০০

ফিলিপাইনে ভূমিকম্পে নিহেতর সংখ্যা বেড়ে ৩৭, আহত ৫০০

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। আহতের প্রায় ৫০০। ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা কর্তৃপক্ষের। সুনামি সতর্কতা তুলে নেয়া হলেও এখনও আফটারশক আঘাত হানার শঙ্কা রয়েছে। একারণে নাগরিকদের সতর্ক থাকার আহ্বানও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

লোকসভাতেও ভাঙন, চাপে মমতার তৃণমূল কংগ্রেস

লোকসভাতেও ভাঙন, চাপে মমতার তৃণমূল কংগ্রেস

পশ্চিমবঙ্গের বিধানসভায় পরিষদীয় দলের পর এ বার লোকসভাতেও ভাঙন ধরলো তৃণমূল কংগ্রেসের। কেননা, লোকসভার ২৮ জন তৃণমূল সাংসদের মধ্যে ২০ জনই মমতা বন্দোপাধ্যায়কে ছেড়ে যোগ দিলেন বিদ্রোহী শিবিরে। আর এর মধ্য দিয়ে বিধানসভার মতো লোকসভাতেও তৃণমূলের উপর থেকে নিয়ন্ত্রণ হারালেন মমতা।

মহাবিশ্বের প্রাণের অস্তিত্বে রহস্যের নতুন মোড়, শতাধিক গোপন নথি প্রকাশ

মহাবিশ্বের প্রাণের অস্তিত্বে রহস্যের নতুন মোড়, শতাধিক গোপন নথি প্রকাশ

এ মহাবিশ্বে শুধু কি মানুষই আছে? না আছে, অন্য কোন প্রাণীর অস্তিত্ব বা এলিয়েন। এ নিয়ে প্রশ্ন যুগ যুগ ধরে। এবার সেসব প্রশ্নের জবাবে প্রায় ১৬০টির বেশি নথি, ভিডিও, ছবি, গোয়েন্দা প্রতিবেদন ও সাক্ষ্য প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। স্থানীয় সময় আজ (শুক্রবার, ৯ মে) এ সংক্রান্ত তথ্য-প্রতিবেদন তুলে ধরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এসব নথিতে মহাবিশ্বের অন্য কোথাও প্রাণের অস্তিত্বের প্রমাণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। আর ট্রাম্প বিরোধীদের দাবি, নিজের ব্যর্থতা ঢাকতেই এসব নথি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

পার্কিং সংকটে খুলনা শহর; বাড়ছে যানজট ও জনদুর্ভোগ

পার্কিং সংকটে খুলনা শহর; বাড়ছে যানজট ও জনদুর্ভোগ

খুলনা শহরে সঠিক পার্কিং ব্যবস্থা না থাকায় বাড়ছে জনদুর্ভোগ, যানজট ও দুর্ঘটনা। বহুতল ভবনসহ বেশিরভাগ প্রতিষ্ঠানে নেই পার্কিং সুবিধা। নগরীর প্রধান সড়কগুলো এখন অঘোষিত পার্কিং জোন এবং অটোস্ট্যান্ডে পরিণত হয়েছে। দৃশ্যমান এ সমস্যার সমাধানে নানা পরিকল্পনার কথা জানিয়েছে ট্রাফিক বিভাগ ও সিটি করপোরেশন।

৩৯তম জন্মদিনে মুশফিকের রেকর্ড; পেছনে ফেললেন তামিমকে

৩৯তম জন্মদিনে মুশফিকের রেকর্ড; পেছনে ফেললেন তামিমকে

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিবার পঞ্চাশোর্ধ্ব ইনিংসের রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম। নিজের ৩৯তম জন্মদিনে এ ইতিহাস গড়লেন মুশি। দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৪২টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলার কৃতিত্ব দেখালেন মিস্টার ডিপেন্ডেবল। তামিম ইকবালকে ছাড়িয়ে রেকর্ডটি একার করে নিলেন এ তারকা।

নারায়ণগঞ্জে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬ ওয়ান শ্যুটারগান উদ্ধার

নারায়ণগঞ্জে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬ ওয়ান শ্যুটারগান উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে ৬টি দেশিয় তৈরি ওয়ান শ্যুটারগান, গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-১১।

বিএনপি সবসময় শ্রমিকবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বিএনপি সবসময় শ্রমিকবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বিএনপি সবসময় শ্রমিকবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে বলে জানিয়েছেন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে শ্রমিকদের সঙ্গে র‍্যালিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

কেন ভেস্তে গেল ইসলামাবাদ বৈঠক?

কেন ভেস্তে গেল ইসলামাবাদ বৈঠক?

দীর্ঘ ২১ ঘণ্টার রুদ্ধশ্বাস কূটনৈতিক বৈঠকের পরও কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠক ব্যর্থ হওয়ায় নতুন করে বৈশ্বিক উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ফেনীতে অসময়ের শিলাবৃষ্টি-সিন্ডিকেট দৌরাত্ম্য; আবাদ বাড়লেও লোকসানের ঝুঁকি

ফেনীতে অসময়ের শিলাবৃষ্টি-সিন্ডিকেট দৌরাত্ম্য; আবাদ বাড়লেও লোকসানের ঝুঁকি

অসময়ের শিলাবৃষ্টি ও জ্বালানি তেলের সংকটে পরিবহন সিন্ডিকেট ও দরপতনের কবলে পড়ে ফেনীতে ‘পুঁজি’ হারাতে বসেছেন তরমুজ চাষিরা। চলতি মৌসুমে তরমুজের আবাদ বাড়লেও চরম লোকসানের ঝুঁকিতে হতাশ বিনিয়োগকারীরা।

পঞ্চগড়ে বিকল্প সড়ক আর সেতু নির্মাণ ঘিরে বাড়ছে বিড়ম্বনা; ভোগান্তিতে এলাকাবাসী

পঞ্চগড়ে বিকল্প সড়ক আর সেতু নির্মাণ ঘিরে বাড়ছে বিড়ম্বনা; ভোগান্তিতে এলাকাবাসী

পঞ্চগড় শহরে প্রতিনিয়ত বাড়ছে ভারী যানবাহনের চাপ। শহরে প্রবেশের একটিমাত্র পথ হওয়ায় কোনো দুর্ঘটনা ঘটলেই সৃষ্টি হয় দীর্ঘ যানজট। একটি বিকল্প সড়ক আর সেতু দাবির আশ্বাসে কেটেছে অনেক বছর। নির্বাচনের আগেও আলোচনায় স্থান পায় বাইপাস সড়ক ও সেতু নির্মাণের বিষয়টি।

চুয়াডাঙ্গায় ভুট্টা চাষে কৃষকের ঝোঁক; লাভজনক হওয়ায় বাড়ছে আবাদ

চুয়াডাঙ্গায় ভুট্টা চাষে কৃষকের ঝোঁক; লাভজনক হওয়ায় বাড়ছে আবাদ

চুয়াডাঙ্গায় আবাদযোগ্য জমির অর্ধেকেরও বেশি জমিতে এখন ভুট্টার চাষ হচ্ছে। অর্থকরী ফসল হওয়ায় এ জেলায় ভুট্টা চাষে বেশ লাভবান হচ্ছেন কৃষকেরা। তাদের ভাষ্য, অনুকূল আবহাওয়ার কারণে চলতি মৌসুমে সব খরচ বাদ দিয়েও বিঘাপ্রতি ভালো লাভের আশা রয়েছে। অন্যদিকে কৃষি বিভাগ বলছে, বাজারে ভুট্টার ভালো দাম পাওয়ায় আগামী মৌসুমে এর আবাদ আরও বাড়বে।

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা ফলপ্রসূ, তবু রাশিয়ার সামরিক হুঁশিয়ারি

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা ফলপ্রসূ, তবু রাশিয়ার সামরিক হুঁশিয়ারি

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার দ্বিতীয় দফার বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি ওয়াশিংটন ও কিয়েভের। জেলেনস্কি শান্তির কথা বললেও কার্যকর সমাধান না আসা পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি রাশিয়ার।