শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় গত সোমবার (২৭ জুলাই) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-২।
এ মামলার ১০ নম্বর আসামি হিসেবে ২০১৩ সালে তৎকালীন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী শাপলা চত্বরে গণহত্যার ঘটনার পরিকল্পনাকারী ছিলেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার সূত্রে গতকাল (বুধবার, ২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে গুলশান-১ এর নিজ বাসভবন থেকে আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।
ট্রাইব্যুনালে আনার আগ পর্যন্ত তিনি ডিবির হেফাজতেই ছিলেন। লতিফ সিদ্দিকীর সঙ্গে ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন তার ছোট ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকীও।





