আইনশৃঙ্খলা পরিস্থিতি
স্বরাষ্ট্রমন্ত্রী ‘অতি তৎপরতা’ নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশবাসী উপকৃত হতো: রুমিন ফারহানা

স্বরাষ্ট্রমন্ত্রী ‘অতি তৎপরতা’ নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশবাসী উপকৃত হতো: রুমিন ফারহানা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে অত্যন্ত জ্ঞানী উল্লেখ করে অন্য মন্ত্রণালয় নিয়ে তার 'আগ্রহ ও অতি তৎপরতা' নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশবাসী উপকৃত হতো বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ (শুক্রবার, ২৬ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়কের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

আইনশৃঙ্খলার অবনতিতে ১৮ দিনে ২১ মরদেহ উদ্ধার, আতঙ্কে বরগুনাবাসী

আইনশৃঙ্খলার অবনতিতে ১৮ দিনে ২১ মরদেহ উদ্ধার, আতঙ্কে বরগুনাবাসী

জামিনে বের হয়েই ইউপি সদস্যকে কুপিয়ে জখম, এরপর গণপিটুনিতে শীর্ষ সন্ত্রাসীর মৃত্যু। এ ধরনের একের পর এক ঘটনায় আতঙ্কের জনপদে পরিণত হয়েছে বরগুনা। চলতি জুন মাসে জেলায় উদ্ধার হয়েছে অন্তত ২১ মরদেহ। যার মধ্যে রয়েছে বেশ কয়েকটি রহস্যজনক আত্মহত্যাও। জেলার মানুষের অভিযোগ, আইনশৃঙ্খলার অবনতি ও সামাজিক অবক্ষয়ের কারণেই বাড়ছে মৃত্যু। আর পুলিশের দাবি, প্রতিটি ঘটনাই খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের ওপর জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা আমাদের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

পুলিশের ওপর জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা আমাদের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই এই মুহূর্তে সরকারের অগ্রাধিকার। জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সপ্তাহটি উপলক্ষ্যে চার দিনব্যাপী কর্মসূচি আগামীকাল থেকে শুরু হচ্ছে।

রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার

রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড অভিযান জোরদার করা হয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।

পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এজন্য পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। এরই অংশ হিসেবে পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা কামনা করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সঙ্গে জড়িতদের কোনো ছাড় নেই: শ্রমমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সঙ্গে জড়িতদের কোনো ছাড় নেই: শ্রমমন্ত্রী

সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ (শনিবার, ৭ মার্চ) সকালে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার মণিপুরী রাজবাড়িতে আয়োজিত হোলি উৎসবে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জয়ের ব্যাপারে আশাবাদী তারেক রহমান; আইনশৃঙ্খলা ও গণতন্ত্র উন্নয়নের অঙ্গীকার

জয়ের ব্যাপারে আশাবাদী তারেক রহমান; আইনশৃঙ্খলা ও গণতন্ত্র উন্নয়নের অঙ্গীকার

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জয়ের ব্যাপারে তিনি আশাবাদী এবং নির্বাচনে বিজয়ী হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে কাজ করবেন। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারা দেশে ২৪ হাজার ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: আইজিপি বাহারুল

সারা দেশে ২৪ হাজার ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: আইজিপি বাহারুল

সারা দেশে ২৪ হাজার ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম। এর মধ্যে ৮ হাজার ৭৭০টি ভোটকেন্দ্র অত্যন্ত এবং ১৬ হাজার ভোটকেন্দ্র মধ্যম ঝুঁকিপূর্ণ।

আজ থেকে শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল: প্রধান উপদেষ্টা

আজ থেকে শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল: প্রধান উপদেষ্টা

নির্বাচনকে সামনে রেখে ধাপে ধাপে প্রস্তুতি ও পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘আজ থেকেই এই কার্যক্রম শুরু হলো এবং আগামী ১২ ফেব্রুয়ারি চূড়ান্ত বা ফাইনাল ধাপ সম্পন্ন হবে।’

২৯৮ আসনে ১৯৬৭ প্রার্থী, চলছে প্রতীক বরাদ্দ

২৯৮ আসনে ১৯৬৭ প্রার্থী, চলছে প্রতীক বরাদ্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে ১ হাজার ৯৬৭ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সাথে মতবিনিময় সভা চলছে। সভায় নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালনের বিষয়ে বিশেষভাবে নির্দেশনা দেয়া হচ্ছে।

ইসির সামনে বিজিবি মোতায়েন

ইসির সামনে বিজিবি মোতায়েন

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বিজিবি মোতায়ন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ (রোববার, ১৮ জানুয়ারি) বিজিবির পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব একটা উন্নত হয়নি: ফখরুল

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব একটা উন্নত হয়নি: ফখরুল

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব একটা উন্নত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (সোমবার, ১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।