Recent event

কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩

সেনাবাহিনী হেফাজতে অস্ত্রসহ আটকরা
সেনাবাহিনী হেফাজতে অস্ত্রসহ আটকরা | ছবি: এখন টিভি
0

কক্সবাজারের উখিয়া উপজেলায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ জনকে আটক করা হয়েছে। গতকাল (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টায় উখিয়া উপজেলার বালুখালী ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে স্থানীয় ‘শীর্ষ সন্ত্রাসী’ ও ‘মাদক কারবারি’ জুলু প্রকাশ ওরফে ‘জুলু ডাকাতের’ পুত্র আমিন এবং তার দেহরক্ষী জানে আলমসহ অন্য আরও একজনকে আটক করা হয়।

আরও পড়ুন:

অভিযানের সময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি একে-২২ রাইফেল, ১টি দেশিয় পিস্তল, ২টি একনলা বন্দুক, ২টি দেশিয় অস্ত্র, ১টি পিস্তল ম্যাগজিন, ২টি রাইফেল ম্যাগজিন, ৪ রাউন্ড পিস্তল অ্যামুনিশন, ৮৯ রাউন্ড রাইফেল অ্যামুনিশন, ২টি কার্তুজ এবং ২টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এক সেনা কর্মকর্তা জানান, সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে সেনাবাহিনীর এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

জেআর