
সীতাকুণ্ডে শিশু ইরা মনি হত্যাকাণ্ডের রায় বৃহস্পতিবার
চট্টগ্রামের সীতাকুণ্ডে ৮ বছর বয়সী শিশু ইরা মনি হত্যাকাণ্ডের রায় বৃহস্পতিবার নির্ধারণ করেছেন আদালত। আজ (মঙ্গলবার, ৭ জুলাই) রায় ঘোষণার দিন ধার্য থাকলেও রায় লেখা সম্পন্ন না হওয়ায় তারিখ পুনর্নির্ধারণ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস।

জাহাজের মালপত্র কম খরচে পাবেন যে মার্কেটে, বাড়ি সাজানোর গোপন ঠিকানা
একটি বিশাল আকৃতির সামুদ্রিক জাহাজের রাজকীয় স্টিয়ারিং, পাশে ঝুলছে অ্যান্টিক আমলের পুরোনো টেলিফোন, কিছুটা দূরে টিমটিম করে জ্বলছে ভিনদেশি ঝাড়বাতি আর দেয়ালে ঠেস দিয়ে রাখা সলিড কাঠের আলমারি (Buy Ship Scrap and Old Ship Goods at Cheap Price from Bhatiari Chittagong: Ultimate Guide)। কোনো দোকান বা মার্কেটে ঢুকলে যদি মনে হয় আপনি আস্ত একটি জাহাজের ভেতর হাঁটছেন, তবে বুঝে নেবেন আপনি আছেন চট্টগ্রামের সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী ভাটিয়ারী বাজারে (Old ship goods market in Bhatiari Chittagong)।

সীতাকুণ্ডে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্য
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের রহমতপুর গ্রামের আমেনা কলোনী এলাকায় পুকুরে ডুবে একই সঙ্গে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

বান্দরবানে নিখোঁজ পর্যটকের মরদেহ ৬ ঘণ্টা পর উদ্ধার
বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল ওয়াদুদ সায়েম (২১)। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী কদল ভূঁইয়ার এলাকার মো. সাইফুল্লাহর পুত্র।

সীতাকুণ্ডে গুদামের ছাদ ভেঙে ২ শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি গুদামের ছাদ ভেঙে দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ৮ এপ্রিল) দুপুরে গুদামটির ছাদের কাজ মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন মোহাম্মদ জাফর ও জহির।

সারা দেশে অভিযান: প্রায় ১ লাখ লিটার জ্বালানি তেল জব্দ
সারা দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত ধরতে অভিযান চলছে। গাজীপুরে প্রায় ৩৫ হাজার লিটারসহ ছয় জেলায় আলাদা অভিযানে প্রায় এক লাখ লিটার জ্বালানি তেল জব্দ ও আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।

ফৌজদারহাটে অভিযান: ২৫ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার
চট্টগ্রামে সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকায় অভিযানে অবৈধভাবে মজুতকৃত প্রায় ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ (সোমবার, ৩০ মার্চ) ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সীতাকুণ্ডে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৬
চট্টগ্রামের সীতাকুণ্ডে মডার্ন হাসপাতালের সামনে একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ছয়জন যাত্রী আহত হয়েছেন। আজ (শনিবার, ২৮ মার্চ) সকাল সোয়া ১০টায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে 'ভয়াবহ' আগুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) সকাল সাড়ে ৬টায় চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি ফৌজদারহাটের কাছাকাছি আসলে ট্রেনের পাওয়ার কারে প্রথমে আগুন লাগে।

পূর্ব শত্রুতার জেরে শিশু ইরাকে হত্যা: পুলিশ
বাবার সঙ্গে পূর্ব শত্রুতার জেরে সীতাকুণ্ডে শিশু ইরাকে চকলেটের লোভ দেখিয়ে নির্যাতনের পর হত্যা করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম সীতাকুণ্ড থানায় শিশু ইরা হত্যার প্রধান আসামি বাবু শেখকে গ্রেপ্তার পূর্বক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সীতাকুণ্ড থেকে উদ্ধার গলায় ছুরিকাঘাতে আহত শিশুটি মারা গেছে
চট্টগ্রাম সীতাকুণ্ডের ইকোপার্ক থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার ৮ বছরের শিশুটি মারা গেছে। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত কয়েকদিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত হার মানলো শিশুটি।

সীতাকুণ্ডে মধ্যরাতে ত্রিমুখী সংঘর্ষে ট্রাকচালক নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাস ও দুটি ট্রাকের সংঘর্ষে একজন ট্রাকচালক নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২ও জানুয়ারি) মধ্যরাত আনুমানিক ১টা ৪০ মিনিটে সীতাকুণ্ডের চাড়ালকান্দি এলাকায় পিএইচপি গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।