সামরিক ঘাঁটি
ব্রিটিশ–মার্কিন ঘাঁটি দিয়েগো গার্সিয়ার ভেতরের গল্প

ব্রিটিশ–মার্কিন ঘাঁটি দিয়েগো গার্সিয়ার ভেতরের গল্প

দিয়েগো গার্সিয়া বিমানঘাঁটি প্রায় ২,৫০০ জন সামরিক কর্মীর আবাসস্থল, যাদের বেশিরভাগই আমেরিকান। এই ঘাঁটিটি ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে ইরাক, আফগানিস্তান এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর চালানো হামলার মতো বিভিন্ন মার্কিন সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ সহায়তা করেছে।

ইরান ইস্যুতে স্পেনকে বাণিজ্য ছিন্নের হুমকি ট্রাম্পের

ইরান ইস্যুতে স্পেনকে বাণিজ্য ছিন্নের হুমকি ট্রাম্পের

ইরানে হামলার জন্য মার্কিন বিমানকে ঘাঁটি ব্যবহার করতে না দেয়ায় স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (মঙ্গলবার, ৩ মার্চ) হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎসের সঙ্গে বৈঠকের সময় তিনি বলেন, স্পেন ‘খারাপ’ আচরণ করেছে এবং তিনি ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধ করতে বলেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জাপান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়া, প্রবাসীদের উদ্বেগ—কী করবেন, কীভাবে থাকবেন নিরাপদ?

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়া, প্রবাসীদের উদ্বেগ—কী করবেন, কীভাবে থাকবেন নিরাপদ?

মধ্যপ্রাচ্যের আকাশে ক্ষেপণাস্ত্রের পাল্টাপাল্টি হামলা, সামরিক ঘাঁটিতে অতর্কিত আঘাত এবং উচ্চপর্যায়ের নিরাপত্তা সতর্কতা; সব মিলিয়ে এক অনিশ্চিত সময় পার করছে অঞ্চলটি। ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা উপসাগরীয় দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। অনেকে দিন কাটাচ্ছেন আতঙ্কে, কেউবা পরিবারকে দেশে পাঠানোর কথা ভাবছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এমন সংকটকালে আতঙ্ক নয়, প্রয়োজন ঠাণ্ডা মাথায় পরিকল্পিত প্রস্তুতি।

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিপর্যস্ত বাংলাদেশের ফ্লাইট সূচি; যাত্রীদের চরম ভোগান্তি

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিপর্যস্ত বাংলাদেশের ফ্লাইট সূচি; যাত্রীদের চরম ভোগান্তি

কাতার ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের তিন দেশের আকাশসীমা বন্ধ রয়েছে। গেলো রাত থেকেই নিরাপত্তার কারণে এসব গন্তব্যে ঢাকা থেকেও ফ্লাইট চলাচল পুরোপুরি বন্ধ রাখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যে কারণে শিডিউল বিপর্যয়ে পড়ে বিমানের বেশ কিছু ফ্লাইট। এতে ভোগান্তির সম্মুখীন হন দেশে ফেরত ও বিদেশগামী যাত্রীরা।

পারমাণবিক সংকট: মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি তেহরানের

পারমাণবিক সংকট: মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি তেহরানের

পরমাণু ইস্যু নিয়ে ইরানের সঙ্গে সংঘাতে জড়ালে, মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছে তেহরান। পাঁচ দফা আলোচনার পর কোনো চুক্তিতে আসতে না পারায় সমাধান নিয়ে সংশয়ে ট্রাম্পও। অন্যদিকে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে আন্তর্জাতিক আণবিক সংস্থার তথ্যকেও মিথ্যা বলছে তেহরান। এ অবস্থায় ইরানের অতিরিক্ত পারমাণবিক উপকরণ অপসারণে সহায়তার প্রস্তাব দিয়েছে রাশিয়া।

শুধু ট্রাম্প নন, গ্রিনল্যান্ড দ্বীপে নজর ছিল আরো দুই প্রেসিডেন্টের

শুধু ট্রাম্প নন, গ্রিনল্যান্ড দ্বীপে নজর ছিল আরো দুই প্রেসিডেন্টের

কেবল ডোনাল্ড ট্রাম্প নন, যুক্তরাষ্ট্রের আরও দু'জন সাবেক প্রেসিডেন্টের নজর ছিল বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের ওপর। নৃ-বিজ্ঞানীদের অভিমত, খনিজ উপাদান আর নৌরুট ছাড়াও ভৌগোলিক অবস্থানের কারণে ঐতিহাসিকভাবে মার্কিন প্রশাসনের নজর ছিল ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপটির ওপর। পাশাপাশি, নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, গ্রিনল্যান্ডের অভ্যন্তরে মার্কিন সেনা ঘাঁটি থাকলেও দ্বীপের নিয়ন্ত্রণ শত্রুপক্ষের দখলে চলে গেলে জাতীয় নিরাপত্তা নিয়েও বেগ পেতে হতে পারে ওয়াশিংটনকে।

ইয়েমেনি হুথি বিদ্রোহীদের ঘাঁটিতে সফল হামলার দাবি ইসরাইলের

ইয়েমেনি হুথি বিদ্রোহীদের ঘাঁটিতে সফল হামলার দাবি ইসরাইলের

ইয়েমেনি হুথি বিদ্রোহীদের সামরিক ঘাঁটি লক্ষ্য করে সফল হামলার দাবি করেছে ইসরাইল। এছাড়া, দেশটির হুদেইদা বন্দরে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় ৭ জন ও তেল শোধনাগারে হামলায় ২ জনের প্রাণহানি হয়েছে। এর আগে, ইসরাইলের মধ্যাঞ্চল লক্ষ্য করে ইয়েমেন থেকে ছোঁড়া একটি প্রোজেক্টাইল মিসাইল প্রতিহত করে তেল আবিব। এদিকে, হুথিদের উত্থান ও আসফালনের দায় ইরানকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

ইউক্রেনে সেনা সক্ষমতা বাড়াতে উঠেপড়ে লেগেছে পুতিন প্রশাসন

ইউক্রেনে সেনা সক্ষমতা বাড়াতে উঠেপড়ে লেগেছে পুতিন প্রশাসন

রুশ ভূখণ্ডে পশ্চিমা ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে ইউক্রেনজুড়ে অব্যাহত রয়েছে ড্রোন আর ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। ইউক্রেনের বিভিন্ন অস্ত্রের গুদাম, সামরিক ঘাঁটি ও বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানোর পাশাপাশি ভূপাতিত করা হচ্ছে পশ্চিমা ড্রোন ও ক্ষেপণাস্ত্র। ইউক্রেনীয় সেনাবাহিনী বলছে, এতো আগ্রাসনে হাতছাড়া হয়ে যাচ্ছে রাশিয়ার কুরস্ক। ইউক্রেনের প্রেসিডেন্টের আশঙ্কা, জানুয়ারিতেই কুরস্ক থেকে সেনা সদস্যদের বিতাড়িত করে পুরো দনবাস দখলে নেবেন পুতিন। এদিকে সেনা সক্ষমতা বাড়াতে উঠে পড়ে লেগেছে পুতিন প্রশাসন।

তেল আবিবে রকেটের ব্যারেজ দিয়ে হামলা হিজবুল্লাহর

তেল আবিবে রকেটের ব্যারেজ দিয়ে হামলা হিজবুল্লাহর

হিজবুল্লাহ-ইসরাইল উত্তেজনা যখন চরমে, তখন তেল আবিবে রকেটের ব্যারেজ দিয়ে হামলা করেছে সশস্ত্র গোষ্ঠীটি। হিজবুল্লাহ বলছে, সব হামলাই করা হয়েছে তেল আবিব ও আশপাশের সামরিক ঘাঁটি লক্ষ্য করে। বিপরীতে লেবাননের বৈরুতেও হামলা বাড়িয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী। জাতিসংঘ বলছে, পুরো যুদ্ধের মধ্যে বর্তমানে গাজার অবস্থা সবচেয়ে গুরুতর। ত্রাণের গাড়ি লুট হওয়ায় কার্যক্রম চালানোই কঠিন হয়ে পড়েছে।

ইসরাইলে একযোগে হামাস, হিজবুল্লাহ ও হুথি বিদ্রোহীদের হামলা

ইসরাইলে একযোগে হামাস, হিজবুল্লাহ ও হুথি বিদ্রোহীদের হামলা

আগ্রাসন বন্ধ না হলে বন্দিদের ভাগ্যে করুণ পরিণতির হুঁশিয়ারি

এবার ইসরাইল ভূখণ্ডে একযোগে পাল্টা হামলা চালিয়েছে হামাস, হিজবুল্লাহ ও হুথি বিদ্রোহীরা। রাজধানী তেল আবিবসহ বেশ কয়েকটি শহরে ড্রোন, রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে বন্দিদের ভাগ্যে করুণ পরিণতি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি জানিয়েছে হামাস নেতা। এদিকে, জাতিসংঘের এক বৈঠকে সব জিম্মিদের মুক্তির বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে ইসরাইল। যুদ্ধের এক বছর পূর্তিতে ইরান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ইসরাইলের পক্ষে-বিপক্ষে আন্দোলন হয়েছে।

অস্ট্রেলিয়ায় ৩০ কোটি ডলার ব্যয়ে সামরিক ঘাঁটি করছে যুক্তরাষ্ট্র

অস্ট্রেলিয়ায় ৩০ কোটি ডলার ব্যয়ে সামরিক ঘাঁটি করছে যুক্তরাষ্ট্র

অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সাগর আর চীনের সঙ্গে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘাঁটি তৈরি করছে যুক্তরাষ্ট্র। এতে খরচ পড়ছে ৩০ কোটি ডলার। দক্ষিণ চীন সাগরে বাণিজ্যিক ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারে মূলত এই উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া।

মায়াবতী পুনরুদ্ধারে জান্তা বাহিনীর বিমান হামলা

মায়াবতী পুনরুদ্ধারে জান্তা বাহিনীর বিমান হামলা

থাইল্যান্ড সীমান্তবর্তী মায়াবতী শহরে বিদ্রোহীদের হামলায় নাকাল মিয়ানমার সেনারা। গেল ১০ এপ্রিল নিজেদের সামরিক ঘাঁটি ছেড়ে পালায়। পাঁচ শতাধিক সেনা সে সময় আত্মসমর্পণ করলেও শেষ পৌনে ৩শ' সেনা মায়াবতীর সঙ্গে থাইল্যান্ডের মায়ে সট শহরকে যুক্ত করা মৈত্রী সেতুর কাছে আশ্রয় নেয় এবং আত্মসমর্পণে অস্বীকৃতি জানায়।