
ট্রমার বৃত্তে ইসরাইল: গভীর হচ্ছে যুদ্ধের মানসিক ক্ষত
দুই বছরেরও বেশি সময় ধরে চলা অবিরাম বোমাবর্ষণ আর সংঘাত—যার মধ্যে রয়েছে গাজায় ইসরাইলের চালানো গণহত্যা, ২০২৩ সালের অক্টোবরে হামাসের নেতৃত্বাধীন হামলা এবং এর জের ধরে ইরান, লেবানন ও সিরিয়াসহ প্রতিবেশী দেশগুলোতে ইসরাইলের একের পর এক সামরিক অভিযান।

কিউবায় সামরিক অভিযানের হুমকি ট্রাম্পের; কূটনীতি নিয়ে সন্দিহান রুবিও
কিউবায় সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। দ্বীপ রাষ্ট্রটির সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ আনার একদিন পরই এই হুমকি এলো। ওভাল হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘গত ৫০-৬০ বছর ধরে অনেক মার্কিন প্রেসিডেন্ট কিউবায় হস্তক্ষেপের কথা ভেবেছেন, কিন্তু শেষ পর্যন্ত হয়তো তাকেই এটি করতে হবে।’ তিনি আরও জানান, জাতীয় স্বার্থ রক্ষায় এমন পদক্ষেপ নিতে পারলে তিনি খুশিই হবেন।

নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্র ও নাইজেরীয় বাহিনীর যৌথ অভিযান; আইএসআইএলের ১৭৫ যোদ্ধা নিহত
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে দেশটির সরকারি বাহিনী ও মার্কিন সামরিক বাহিনীর কয়েক দিনের যৌথ অভিযানে অন্তত ১৭৫ জন আইএসআইএল (আইএস) যোদ্ধা নিহত হয়েছে। মঙ্গলবার নাইজেরিয়ার প্রতিরক্ষা সদর দপ্তর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। যৌথ এই অভিযানে জঙ্গি গোষ্ঠীটির চেকপোস্ট, অস্ত্রভাণ্ডার, লজিস্টিক হাব এবং আর্থিক নেটওয়ার্ক ধ্বংস করে দেয়া হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ লেবাননের আরও ১২ এলাকায় উচ্ছেদ নির্দেশ ইসরাইলের
দক্ষিণ লেবাননের ১২টি শহর ও গ্রামের বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। হিজবুল্লাহর পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে এই নতুন উচ্ছেদ সতর্কতা জারি করা হলো।

ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’-এ অংশ নেয়ার কথা ভাবছে দক্ষিণ কোরিয়া
হরমুজ প্রণালিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’-এ অংশ নেয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে দক্ষিণ কোরিয়া। রয়টার্সের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননের আরও দুই শহর ছাড়ার নির্দেশ ইসরাইলের
লেবাননের দক্ষিণাঞ্চলীয় জাবশিথ ও সারাফান্দ শহরের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। চলমান উত্তেজনার মধ্যে নতুন করে এ উচ্ছেদ সতর্কতা জারি করা হলো। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চুক্তি রাজি না হলে ফের সামরিক অভিযানের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র: পিট হেগসেথ
ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয়, সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান পুনরায় শুরু করতে প্রস্তুত রয়েছে আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ কথা বলেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পরমাণু উচ্চাকাঙ্ক্ষা ছাড়তে অনিচ্ছুক ইরান; উপযুক্ত সময়ে শেষ করার হুমকি ট্রাম্পের
ইরান তার পরমাণু উচ্চাকাঙ্ক্ষা ছাড়তে অনিচ্ছুক আর তাদের উপযুক্ত মুহূর্তে শেষ করে দেয়ার হুমকি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ (রোববার, ১২ এপ্রিল) ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেয়া তার দ্বিতীয় পোস্টে তিনি এ দাবি করেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলে তৃতীয়বারের মতো হামলার দাবি হুতিদের
ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠীর এক মুখপাত্র বলেছেন, তারা ইসরাইলের ওপর তৃতীয় দফা হামলা চালিয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের। তারা জানিয়েছেন, এটি ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যৌথভাবে পরিচালিত একটি অভিযান ছিল।

দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে চলমান সামরিক অভিযান শেষ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ (বুধবার, ১ এপ্রিল) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। খবর আল জাজিরার।

ফোনালাপে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ!
ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রতিনিয়ত নতুন মোড় নিচ্ছে। এর অংশ হিসেবে সম্প্রতি নতুন একটি তথ্য সামনে এসেছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে চাপ দিয়ে আসছেন। দ্য নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্পের মন্তব্যের পর সামরিক অভিযান বন্ধের আহ্বান চীনের
‘বেইজিং যদি হরমুজ প্রণালি নিরাপদ রাখতে সহায়তা না করে, তাহলে চীনের প্রেসিডেন্টের সঙ্গে নির্ধারিত বৈঠক পিছিয়ে যেতে পারে।’—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা এমন মন্তব্যের পর অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে চীন।