আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) নিজের ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘আমাদের লক্ষ্য হলো ইরানি শাসনের আসন্ন হুমকি নির্মূল করে আমেরিকান জনগণকে রক্ষা করা। তারা অত্যন্ত কঠোর ও ভয়ানক এক পাপীষ্ঠ গোষ্ঠী।’
তবে ইরানে পরিচালিত আজকের হামলা ইসরাইলের সঙ্গে যৌথভাবে পরিচালিত হচ্ছে কি না, সে বিষয়ে তিনি সুনির্দিষ্টভাবে কিছু উল্লেখ করেননি।
আরও পড়ুন:
প্রসঙ্গত, আজ সকালে ইরানের কয়েকটি স্থানে অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের গণমাধ্যম জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে হামলা চালানোর সঙ্গে সঙ্গে ইসরাইলজুড়ে ‘বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা’ জারি করেছে দেশটির প্রশাসন।
ইরানি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তারা রিপোর্ট পেয়েছে যে ইরানের রাজধানীর রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
বলা হচ্ছে, আজ ভোরে ইরানের রাজধানী তেহরানের রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। তারা এটিকে ‘পূর্ব-নির্ধারিত আক্রমণ’ বলে উল্লেখ করেছে।





