সংকট
জ্বালানি তেল সংকট: পেট্রোল পাম্পে এখনো দীর্ঘ লাইন, সরবরাহ বৃদ্ধির দাবি

জ্বালানি তেল সংকট: পেট্রোল পাম্পে এখনো দীর্ঘ লাইন, সরবরাহ বৃদ্ধির দাবি

রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে এখনো জ্বালানি তেল নিতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে ক্রেতাদের। তেল সংকট নিয়ে আগের মতো আতঙ্ক না থাকলেও সরবরাহ সীমিত থাকায় রাজধানীবাসীর ভোগান্তি পুরোপুরি কাটেনি। দ্রুত তেল সরবরাহ বৃদ্ধির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

ঈদযাত্রায় জ্বালানি সংকট: বিপাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চালকরা

ঈদযাত্রায় জ্বালানি সংকট: বিপাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চালকরা

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও জ্বালানি তেলের সংকট নিয়ে গুঞ্জন ওঠে। পরবর্তীতে রেশনিং ব্যবস্থা চালু ও আজ (রোববার, ১৫ মার্চ) থেকে তা বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। তবে ঈদযাত্রায় মহাসড়কে জ্বালানি সংকটে পড়ছেন চালকরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এমন চিত্র দেখা গেছে।

ঢাকায় ফিলিং স্টেশনগুলোয় ভিড়; সরবরাহ স্বাভাবিকের কথা বলছে সরকার

ঢাকায় ফিলিং স্টেশনগুলোয় ভিড়; সরবরাহ স্বাভাবিকের কথা বলছে সরকার

রাজধানীতে তেল নিতে মধ্যরাত থেকে ফিলিং স্টেশনে অপেক্ষা করছেন চালকরা। যদিও সরবরাহ সংকটে বন্ধ রয়েছে অনেক স্টেশন। জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, মজুত স্বাভাবিক তবে পরিস্থিতি বিবেচনায় রেশনিং অব্যাহত থাকবে।

রাজশাহীতে জ্বালানি তেল সংকটের শঙ্কায় পাম্পে উপচে পড়া ভিড়

রাজশাহীতে জ্বালানি তেল সংকটের শঙ্কায় পাম্পে উপচে পড়া ভিড়

জ্বালানি তেল সংকটের আশঙ্কায় রাজশাহীর তেলের পাম্পগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় লেগেই রয়েছে। আজ (শনিবার, ৭ মার্চ) সকালে নগরীর কুমারপাড়া গুল গফুর পেট্রোলিয়াম স্টেশনে দেখা যায় লম্বা সারি। দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকায় মালিক পক্ষের সঙ্গে বাকবিতণ্ডাও করতে দেখা যায় গ্রাহকদের।

রাঙামাটিতে জ্বালানি তেলের সংকট নেই: জেলা প্রশাসক

রাঙামাটিতে জ্বালানি তেলের সংকট নেই: জেলা প্রশাসক

রাঙামাটিতে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন। এসময় ভোক্তাদের অহেতুক প্যানিকড না হওয়ার পরামর্শ দেন তিনি। আজ (শনিবার, ০৭ মার্চ) বেলা ১১টায় 'বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে আলোচনা সভা' অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জ্বালানি-সংকটের আশঙ্কা: আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার অনুরোধ

জ্বালানি-সংকটের আশঙ্কা: আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার অনুরোধ

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হওয়ায় রমজান মাসে সব ধরনের আলোকসজ্জা পরিহার এবং ব্যক্তিগত যানবাহন ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহারের অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহারে সাশ্রয়ী হতে অনুরোধ জানিয়ে সবার সহযোগিতা কামনা করেছে মন্ত্রণালয়।

জামালপুরে এলপিজির তীব্র সংকট, বাড়তি দামে সিলিন্ডার বিক্রি

জামালপুরে এলপিজির তীব্র সংকট, বাড়তি দামে সিলিন্ডার বিক্রি

জামালপুরে দেখা দিয়েছে এলপিজির তীব্র সংকট। দুই এক জায়গায় সিলিন্ডার পাওয়া গেলেও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে গ্রাহকদের। এতে ভোগান্তিতে পড়েছেন গ্যাস ব্যবহারকারীরা।

রমজানে গ্যাস-বিদ্যুৎ-পানি সংকটের শঙ্কায় রাজধানীবাসী

রমজানে গ্যাস-বিদ্যুৎ-পানি সংকটের শঙ্কায় রাজধানীবাসী

রমজানে গ্যাস, বিদ্যুৎ ও পানি নিয়ে ভোগান্তি বাড়ার আশঙ্কা করছেন নগরবাসী। রাজধানীর অধিকাংশ এলাকায় রয়েছে তীব্র গ্যাস সংকট। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে বাড়তে পারে লোডশেডিং, এমন শঙ্কায় গ্রাহকরা। পাশাপাশি বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে পানিরও ঘাটতি। এ অবস্থা চলতে থাকলে রমজানে সেহরি ও ইফতারে বিড়ম্বনা বাড়বে বলে মনে করছেন নগরবাসী।

ইসরাইল-ফিলিস্তিন সংকট: সমাধানে দ্বিরাষ্ট্র গঠনে জোর পোপ লিও চতুর্দশের

ইসরাইল-ফিলিস্তিন সংকট: সমাধানে দ্বিরাষ্ট্র গঠনে জোর পোপ লিও চতুর্দশের

ইসরাইল-ফিলিস্তিন সংকট সমাধানে দ্বিরাষ্ট্র গঠনের ওপর জোর দিয়েছেন খ্রিষ্টীয় ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। তার মতে, একমাত্র দ্বিরাষ্ট্র গঠনই উভয় পক্ষের মধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠার নিশ্চয়তা দেবে।

দেশে যত সংকট, সবই নাটক: মির্জা ফখরুল

দেশে যত সংকট, সবই নাটক: মির্জা ফখরুল

দেশে যত সংকট তার সবই তৈরি করা, সবই নাটক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (রোববার, ৯ নভেম্বর) ঠাকুরগাঁওয়ে তিন দিনের সাংগঠনিক সফরের প্রথমদিনে সদর উপজেলার জগন্নাথপুরে এ মন্তব্য করেন তিনি।

বাকৃবির সংকট সমাধানে সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বৈঠক

বাকৃবির সংকট সমাধানে সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বৈঠক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কম্বাইন্ড ডিগ্রির দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হকের নেতৃত্বে তার কার্যালয়ে বৈঠক শুরু হয়।

তীব্র গ্যাস সংকটে ৬ মাস ধরে আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ

তীব্র গ্যাস সংকটে ৬ মাস ধরে আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ

তীব্র গ্যাস সংকটে ৬ মাস বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন। প্রতিদিন অন্তত সাড়ে ৪ কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্টদের অভিযোগ বিদেশ থেকে সার আমদানির মাধ্যমে কমিশন বাণিজ্যের জন্য বছরের বেশিরভাগ সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয় কারখানায়। প্রতিবছর সার উৎপাদনে লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছে কারখানাটি।