আজ (বুধবার, ৬ মে) রাত ১২টায় সাংবিধানিকভাবে শেষ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের মেয়াদকাল। কিন্তু এরপর কী হবে—তা নিয়ে প্রশ্ন উঠছে জনমনে। কারণ, বিজেপি নেতৃত্ব ঠিক করেছেন, আগামী ৯ মে শনিবার রবীন্দ্র জন্মজয়ন্তীর দিন তাদের মন্ত্রীরা শপথ নেবেন।
কিন্তু বাঁধ সাধছেন মমতা। জেদ ধরেছেন ক্ষমতা না ছাড়ার। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করার সিদ্ধান্ত তিনি নিয়েছেন। বলছেন, প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি করে তাকে বরখাস্ত করা হোক। গতকাল (বুধবার, ৬ মে) কালীঘাটে তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আরও পড়ুন
এসময় মমতা আরও বলেন, ‘এ ফলাফল সবার জন্য একটি কালো দিন। আর তার এ সিদ্ধান্তকে বিধানসভা নির্বাচনের ফলাফলে কারচুপির বিরুদ্ধে একটি প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখছে দল।’
এর আগে নবনির্বাচিত বিধায়ক এবং প্রবীণ নেতাদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠকে টিএমসি নেত্রী মমতা। বৈঠকে, ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে দলের নির্বাচনি পরাজয়ের পরবর্তী কৌশল নিয়ে আলোচনা হয়। তবে নেতারা জানিয়েছেন, বিজেপি নির্বাচন লুট করেছে। এছাড়া ভোট গণনার সময় অনিয়মের বিষয়ে সুপ্রিম কোর্টে যাবে বলে ইঙ্গিত দিয়েছেন তারা।
এদিকে, শেষ পর্যন্ত তৃণমূলনেত্রী তার অবস্থানে অনড় থাকলে আগামীকাল ( শুক্রবার, ৮ মে ) পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকার শপথ গ্রহণের আগের ২৪ ঘণ্টা ব্যতিক্রমী ভাবে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে বলে ধারণা করা হচ্ছে। তবে এর আগে ভারতের কোথাও এমন কোনো ঘটনার নজির নেই।





