শেরপুর
শেরপুরে নিখোঁজের ৮ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯

শেরপুরে নিখোঁজের ৮ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯

শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর বিল্লাল হোসেন (৪৫) নামের এক ধান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার, ১২ আগস্ট) দুপুরে উপজেলার পূর্ব গজারীকুড়া এলাকার রঞ্জনা খালের পাড়ে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

শেরপুর জেলা কারাগারে হামলা ও কয়েদি পলাতক: ২ বছর পরও নিখোঁজ বিপুল গোলাবারুদ

শেরপুর জেলা কারাগারে হামলা ও কয়েদি পলাতক: ২ বছর পরও নিখোঁজ বিপুল গোলাবারুদ

শেরপুর জেলা কারাগারে হামলা, ভাংচুর ও লুটপাটের ২ বছর পার হলেও এখনো পলাতক রয়েছে ৩৪৬ জন কয়েদি। এছাড়া উদ্ধার হয়নি ১ হাজার ১৪৩ রাউন্ড গুলি। সে কারণে নিরাপত্তা ও শঙ্কার কথা জানিয়েছেন স্থানীয়রা।

শেরপুর সীমান্তে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ

শেরপুর সীমান্তে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ

শেরপুরের ঝিনাইগাতি উপজেলা সীমান্ত এলাকায় ৬০০ বোতল আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। আজ (শনিবার, ৮ আগস্ট) ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব মদ উদ্ধার করা হয়। তবে মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) ভোরে নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শেরপুরে হেরোইন ও ইয়াবাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

শেরপুরে হেরোইন ও ইয়াবাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

শেরপুরে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। আজ (সোমবার, ৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার লছমনপুর গুদারাঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শেরপুরে মাংস বিক্রির উদ্দেশে অসুস্থ গরু জবাই; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

শেরপুরে মাংস বিক্রির উদ্দেশে অসুস্থ গরু জবাই; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

শেরপুরে মৃতপ্রায় ও অসুস্থ গরু জবাইয়ের অপরাধে লালন মিয়া (৪৫) নামে এক মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই দিন পশুর স্বাস্থ্য পরীক্ষা ছাড়া গরু জবাইয়ের দায়ে আরও তিন মাংস বিক্রেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পারিবারিক কলহের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচীর মৃত্যু

পারিবারিক কলহের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচীর মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতীতে পারিবারিক কলহের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচীর মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ২৯ জুলাই) বিকেলে উপজেলার দড়িকালীনগর গ্রামে ওই ঘটনা ঘটে।

পাহাড়ে বাড়ছে লটকন চাষ; বদলে যাচ্ছে পতিত জমির চিত্র

পাহাড়ে বাড়ছে লটকন চাষ; বদলে যাচ্ছে পতিত জমির চিত্র

শেরপুরের গারো পাহাড়ে দিন দিন বাড়ছে লটকন চাষ। একসময় পতিত ও অনাবাদি পড়ে থাকা পাহাড়ি জমিতে এখন গড়ে ওঠছে লটকনের বাগান। কম পরিচর্যা, ভালো বাজারদর ও লাভজনক হওয়ায় এ ফল চাষে আগ্রহী হচ্ছেন নতুন নতুন কৃষক।

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক

‎শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ২৫ জুলাই) সকালে নকলা উপজেলার উত্তর বাজার মোড়ে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানিতে হুইল‌ চেয়ার পেল প্রতিবন্ধী শিশু মানসুরা

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানিতে হুইল‌ চেয়ার পেল প্রতিবন্ধী শিশু মানসুরা

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানিতে এসে সাত বছর বয়সী মানসুরা পেলেন হুইল চেয়ার। আজ (বৃহস্পতিবার, ২২ জুলাই) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

শেরপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ দু’জনের মৃত্যু

শেরপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ দু’জনের মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ দুই জনের মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ১৮ জুলাই) মধ্যরাতে উপজেলার শেরপুর-নালিতাবাড়ী সড়কের সন্নাসীভিটা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

ল্যান্ডফিল রেখে শেরপুরে নদীপাড়ে ফেলা হচ্ছে পৌর বর্জ্য

ল্যান্ডফিল রেখে শেরপুরে নদীপাড়ে ফেলা হচ্ছে পৌর বর্জ্য

শেরপুরে প্রায় সাড়ে ৯ কোটি টাকায় নির্মিত আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল থাকার পরও পৌরশহরের সব ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে মৃগী নদীর পাড়ে। এতে নদী দূষণের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন ওই এলাকার হাজারও মানুষ।