আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি ) সকাল ১০ থেকে শেরপুর সদর, নকলা ও নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বর থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় কঠোর নিরাপত্তায় পৌঁছে যাচ্ছে এসব সরঞ্জাম।
এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান জানান, শেরপুর-১ আসন (সদর) ও ২ আসনে (নকলা নালিতাবাড়ী) মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২৯৯টি। এসব আসনে ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন:
এ দুটি আসনে মোট ভোটার ৮ লাখ ৯০ হাজার ৫২২ জন। এছাড়া এ দুই আসনে সাধারণ ও অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ১৭৮টি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর ৫ হাজার ৫০০ জন সদস্য দায়িত্ব পালন করবেন কেন্দ্রগুলোতে।
প্রতিটি কেন্দ্রে দুজন অস্ত্রধারী আনসার সদস্য, দুজন অস্ত্রধারী পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ঝুঁকিপূর্ণ আসনগুলোতে বডিওর্ন ক্যামেরা ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।





