আজ (সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোররাতে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দুপুরে শেরপুর সেনা ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
আটককৃত হারেজ শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারি পশ্চিম সৈনিক পাড়া গ্রামে মৃত জুবেদ আলীর ছেলে।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে পুলিশ কেন্দ্র থেকে একটি শটগান লুট করা হয়। পরে দীর্ঘদিন পর এক গোপন সংবাদের প্রেক্ষিতে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সদরের সাপমারি থেকে অস্ত্রসহ হারেজ মিয়াকে আটক করা হয় এবং তার কাছ থেকে শটগানটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ শেরপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী শেরপুর জেলার জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অঙ্গীকার বদ্ধ। এছাড়া যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে প্রদান করে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা জানান, আটককৃত হারেজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





