Recent event

শেরপুরে বিজিবি মহাপরিচালকের নির্বাচনি বেজ ক্যাম্প পরিদর্শন

বিজিবি মহাপরিচালকের বেজ ক্যাম্প পরিদর্শন
বিজিবি মহাপরিচালকের বেজ ক্যাম্প পরিদর্শন | ছবি: এখন টিভি
0

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনি বেজ ক্যাম্প পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে হেলিকপ্টারে আসেন বিজিবির প্রধান। পরে তিনি উপজেলার আদর্শ মহিলা ডিগ্রি কলেজে অবস্থিত নির্বাচনি বেজ ক্যাম্প পরিদর্শন করেন।

আরও পড়ুন:

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে ময়মনসিংহ ৩৯বিজিবির অধীনে জেলার ৫টি উপজেলায় এরইমধ্যে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগে এবং নির্বাচনকালে দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট স্থাপন, ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে ক্যাম্পের সদস্যদের দিকনির্দেশনা দেন বিজিবি প্রধান।

এএইচ