
অংশীজনদের সঙ্গে সমন্বয় করে সরকার সংকট মোকাবিলার চেষ্টা করছে: তথ্যমন্ত্রী
সরকার অংশীজনদের সঙ্গে সমন্বয় করে সংকট মোকাবিলার চেষ্টা করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বেসরকারি বিশ্ববিদ্যালয় কোন দিকে যাচ্ছে, বুঝে উঠতে পারছি না: শিক্ষামন্ত্রী
‘বেসরকারি বিশ্ববিদ্যালয় কোন দিকে যাচ্ছে এখনো বুঝে উঠতে পারছি না’— এমন মন্তব্য করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন প্রশ্ন তোলেন, এটি কি বাণিজ্যিকভাবে এগিয়ে যাচ্ছে, না কি শিক্ষার উন্নয়ন ঘটাতে পারছে? শুধু নতুন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবের পর প্রস্তাব আসছে।’

আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বেশি থাকবে: অর্থমন্ত্রী
আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বেশি থাকবে বলে নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (শনিবার, ২৫ এপ্রিল) বিকেলে সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে বাজেট প্রণয়নের নীতিগত বিষয়ের ওপর মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

টাইমস হায়ার এডুকেশনের এশিয়া র্যাংকিংয়ে যৌথভাবে দেশসেরা ঢাবি
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হাইয়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৬-এ যোথভাবে দেশসেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। সর্বশেষ প্রকাশিত এ র্যাংকিং অনুযায়ী, এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছরের তুলনায় প্রায় ১০০ ধাপ এগিয়ে ৩০১ থেকে ৩৫০ এর মধ্যে অবস্থান করছে। ২০২৫ সালের র্যাংকিং অনুযায়ী ঢাবির অবস্থান ছিল ৪০১ থেকে ৫০০-এর মধ্যে।

ভুয়া সনদের অভিযোগে ৩৩০ কলেজ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
জাল ও ভুয়া সনদের অভিযোগে ৩৩০ জন কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের টেবিলে উত্তাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য দেন শিক্ষামন্ত্রী।

সুশৃঙ্খল পরিবেশে মৌলভীবাজারে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা সারা দেশের ন্যায় আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) মৌলভীবাজার জেলাতেও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় জেলার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক ছিল বলে জানিয়েছে জেলা প্রশাসন।

‘সুরভি স্কুলে’ মার্কিন বিশেষ দূত; শিশু কল্যাণে সহযোগিতার আশ্বাস
শিশু শিক্ষা, স্বাস্থ্য ও কল্যাণ খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করার লক্ষ্য নিয়ে রাজধানীর ধানমন্ডিতে ‘সুরভি স্কুল’ পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ও উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

কাল থেকে শুরু এসএসসি; কড়াকড়ি নিয়মে মানসিক চাপের শঙ্কা
কাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। করোনা সংক্রমণের কারণে প্রাথমিক সমাপনী ও পিএসসি পরীক্ষায় অংশ না নিয়েই অটোপাশের পর এবারই প্রথম কোনো পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৬ ব্যাচের ১৪ লাখ শিক্ষার্থী। শিক্ষা গবেষকরা বলছেন, পরীক্ষা আয়োজনে নিয়মের কড়াকড়ি মানসিক চাপ বাড়াবে পরীক্ষার্থীদের। অবশ্য, শিক্ষাবোর্ডের বক্তব্য, আতঙ্কের কিছু নেই। পরীক্ষার্থীদের সহযোগী হয় এমন পদক্ষেপই নেয়া হচ্ছে।

‘বট বাহিনী’ ভুয়া ফটোকার্ড বানিয়ে ট্রল করে: শিক্ষামন্ত্রী
ফেসবুকে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘বট বাহিনী’ পরিকল্পিতভাবে আমাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেছেন, এই বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায় এবং ট্রল করে। এমনকি আমি নাকি পরীক্ষার দিন পরীক্ষার রুটিন দেবো—এমন হাস্যকর অপপ্রচারও তারা চালাচ্ছে।

বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চান বগুড়াকে শিক্ষা নগরী বানানো হোক। এটি হোক বাংলাদেশের শিক্ষা হাব। তাই এ বগুড়াকে শিক্ষা নগরী বানানো হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি সংক্রান্ত সভা অনুষ্ঠিত
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ৩০ মার্চ) দুপুরে সভাটি অনুষ্ঠিত হয়।

দীর্ঘ ছুটি শেষে প্রাণ ফিরেছে ময়মনসিংহের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয়
পবিত্র রমজান ও ঈদুল ফিতরের লম্বা ছুটি শেষে প্রায় দেড়মাস পর আজ (রোববার, ২৯ মার্চ) খুলেছে ময়মনসিংহের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।