
তেহরানের জন্য ‘দ্বিমুখী তলোয়ার’ শান্তি চুক্তি; একদিকে কট্টরপন্থি, অন্যদিকে সাধারণ মানুষ
ইরানের ঈশ্বরতান্ত্রিক শাসকেরা যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান মোকাবিলা করতে সক্ষম হলেও তাদের আসল সমস্যা হয়তো এখন শুরু হতে যাচ্ছে। একদিকে যুদ্ধের ধকল কাটিয়ে ওঠা আত্মবিশ্বাসী কট্টরপন্থিদের দাবি মেটানো, অন্যদিকে বছরের পর বছর নিষেধাজ্ঞা ও সাম্প্রতিক ধ্বংসাত্মক যুদ্ধে পিষ্ট অতিদরিদ্র ও ক্ষুব্ধ জনগণের প্রত্যাশা পূরণ—এই দুইয়ের ভারসাম্য রক্ষা করাই এখন তেহরানের জন্য বড় চ্যালেঞ্জ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চুক্তির কালি শুকানোর আগেই কামড় দেবে ইসরাইল—ইব্রাহিম রেজায়ি
বৈরুতে ইসরাইলি হামলার পর দেশটির বিরুদ্ধে কঠোর অবস্থান না নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে না যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজায়ি জানিয়েছেন, ইসরাইলকে নিয়ন্ত্রণ না করে ওয়াশিংটনের সঙ্গে কোনো সমঝোতায় যাওয়া হবে একটি ‘হিসাবের ভুল’। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘আমেরিকার দ্বিধাদ্বন্দ্বে বিলম্ব’; রোববার চুক্তি সইয়ের খবর নাকচ করলো তেহরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল প্রতীক্ষিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ (এমওইউ) আগামীকাল (রোববার, ১৪ জুন) সই হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আগামী ২৪ ঘণ্টার মধ্যে চুক্তিটি চূড়ান্ত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে বলে জানানোর পর তেহরানের পক্ষ থেকে এই ভিন্ন বার্তা এলো। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মার্কিন পক্ষের ‘দ্বিধাদ্বন্দ্ব’ বা দোদুল্যমানতাকে এর কারণ হিসেবে উল্লেখ করেছেন। তুরকিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত হচ্ছে ঐতিহাসিক শান্তি চুক্তি’— শাহবাজ শরিফ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত শান্তি চুক্তি আগামী ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি জানান, দুই দেশ চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সম্ভবত আগামী এক দিনের মধ্যেই এই ঐতিহাসিক চুক্তিতে ইলেকট্রনিক পদ্ধতিতে সই সম্পন্ন হবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির চূড়ান্ত খসড়া তৈরি: শাহবাজ শরিফ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘চূড়ান্ত ও সর্বসম্মত’ শান্তি চুক্তির খসড়া তৈরি হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দীর্ঘদিনের বৈরিতা কমিয়ে দুই দেশ একটি সমঝোতায় পৌঁছানোর পর মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান এখন পরবর্তী ধাপগুলো নিয়ে কাজ করছে।

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: যুদ্ধের পরই কেবল নৌ চলাচলের সুযোগ দেবে তেহরান
যুক্তরাষ্ট্রের সাথে যেকোনো শান্তি চুক্তিতে যুদ্ধ শেষ হওয়ার আগে হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান। তেহরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পশ্চিমা সংবাদমাধ্যমে এই নিয়ে যে খবর ছড়ানো হচ্ছে তা সঠিক নয়। দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের সাথে চুক্তি ‘কাছাকাছি’; ট্রাম্পের আশাবাদে বৈশ্বিক বাজারে স্বস্তি
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনায় নতুন আশার আলো দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই সপ্তাহান্তেই চুক্তি সই হতে পারে। তবে তেহরান জানিয়েছে, তারা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানকে ‘মধ্যপ্রাচ্যের মৃত গুণ্ডা’ আখ্যা দিলেন ট্রাম্প
শান্তি চুক্তিতে পৌঁছাতে ইরান অনেক বেশি সময় নষ্ট করছে অভিযোগ করে তেহরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ (বুধবার, ৯ জুন) তিনি বলেন, সময়মতো আলোচনায় না আসায় এখন ইরানকে এর ‘চড়া মূল্য দিতে হবে’। অঞ্চলজুড়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার উত্তেজনার মাঝেই এমন মন্তব্য করলেন তিনি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: সম্ভাব্য চুক্তিতে কী থাকছে, কী থাকছে না
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের অবসান ঘটাতে একটি সমঝোতা স্মারক ‘মোটামুটি চূড়ান্ত’ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও চুক্তির আনুষ্ঠানিক বিস্তারিত এখনো সামনে আসেনি এবং এতে পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে, তবে সম্ভাব্য এই চুক্তির মূল দিকগুলো নিয়ে নানা তথ্য পাওয়া যাচ্ছে।

ইরানের সঙ্গে যুদ্ধের সমাপ্তি; বড় অগ্রগতির দাবি ট্রাম্পের, দ্বিমত ইরানের
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক মাস ধরে চলা যুদ্ধের সমাপ্তি টানতে বড় ধরনের অগ্রগতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (শনিবার, ২৩ মে) তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যে একটি বিস্তৃত চুক্তি ‘মোটামুটি চূড়ান্ত’ হয়েছে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া হবে। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তড়িঘড়ি চুক্তিতে আগ্রহী নয় যুক্তরাষ্ট্র; নজর এখন ইরানের নতুন প্রস্তাবের দিকে
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে কোনো ধরনের তড়িঘড়ি বা তাড়াহুড়ো করতে আগ্রহী নয় যুক্তরাষ্ট্র। গত এক সপ্তাহে ওয়াশিংটনের পক্ষ থেকে বারবার এটি স্পষ্ট করা হয়েছে যে, সংঘাত দ্রুত শেষ করার জন্য তারা কোনো চাপ অনুভব করছে না। রয়টার্স ও ফক্স নিউজের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

ইরানের সঙ্গে আলোচনায় পরমাণু বিশেষজ্ঞ থাকা জরুরি: কাজা কালাস
ইরানের সঙ্গে যেকোনো আলোচনায় পরমাণু বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার ওপর জোর দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান কাজা কালাস। তিনি সতর্ক করে বলেছেন, বিশেষজ্ঞদের বাদ দিয়ে আলোচনা হলে তা শেষ পর্যন্ত ইরানকে আরও বিপজ্জনক করে তুলবে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।